place বাংলাদেশ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি নেতা এহসান সাহেদ শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের ব্যাপারে পিতা-মাতাদের সর্তক হওয়া উচিত : হুছামুদ্দীন চৌধুরী কুলাউড়ায় পিতৃহারা কন্যার বিয়েতে রাশিদ আলী ফাউন্ডেশনের আর্থিক সহায়তা ৫ লাখের বেশি অবৈধ অভিবাসীকে বৈধ করবে স্পেন মোঃ ইবাদুর রহমান জাকির স্পেন থেকে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন হোসেন সাহেদের উপর হামলায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত ইসলামের প্রকৃত আদর্শ মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব তালামীযে ইসলামিয়ার কর্মীদের দৃঢ়তার সাথে পালন করতে হবে —-মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মুজাহিদ পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন আহমেদ সোহেল সিদ্দিকী আজ নওশাদের জন্মদিনের শুভেচ্ছা সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার মধ্য দিয়ে সকল সমালোচনা, বিতর্ক ও বিভ্রান্তির অবসান করতে হবে। —-মাওলানা এম এ কাদির আল হাসান প্রতিবন্ধীদের সরকার সর্বাধিক সুযোগ সুবিধা দিবে: মন্ত্রী আরিফুল হক ফেঞ্চুগঞ্জের সাইয়েদুল খালেদ যুক্তরাজ্যে থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলোর মুখ সিলেটে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ফেঞ্চুগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে ব্যাবসায়ীর মৃত্যু সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) আমাদের ঈমানী চেতনার বাতিঘর

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ১১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

মৌলভীবাজার সদর উপজেলায় মিনিট্রাক গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে ২ জনের মৃত্যু হয়েছে।
আহত হয়েছেন আরও তিন জন। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- কুলাউড়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল মুহিত সবুজ। তাঁর বাড়ি উপজেলার বরমচাল ইউনিয়নে।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার আকবরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ফল ও সবজিবোঝাই একটি মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মিনিট্রাকে থাকা কুলাউড়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল মুহিত সবুজসহ দুজন নিহত হন।

পরে আশঙ্কাজনক অবস্থায় চালকসহ তিন জনকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাঁদের মধ্যে একজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াসিনুল হক জানান, ফল ও সবজিবোঝাই মিনিট্রাকটি ঢাকা থেকে আসছিল। আহত ও নিহত ব্যক্তিরা সবাই মিনিট্রাকের আরোহী ছিলেন।

জালালাবাদ /৫৮৯৯

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281