place বাংলাদেশ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের ব্যাপারে পিতা-মাতাদের সর্তক হওয়া উচিত : হুছামুদ্দীন চৌধুরী কুলাউড়ায় পিতৃহারা কন্যার বিয়েতে রাশিদ আলী ফাউন্ডেশনের আর্থিক সহায়তা ৫ লাখের বেশি অবৈধ অভিবাসীকে বৈধ করবে স্পেন মোঃ ইবাদুর রহমান জাকির স্পেন থেকে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন হোসেন সাহেদের উপর হামলায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত ইসলামের প্রকৃত আদর্শ মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব তালামীযে ইসলামিয়ার কর্মীদের দৃঢ়তার সাথে পালন করতে হবে —-মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মুজাহিদ পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন আহমেদ সোহেল সিদ্দিকী আজ নওশাদের জন্মদিনের শুভেচ্ছা সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার মধ্য দিয়ে সকল সমালোচনা, বিতর্ক ও বিভ্রান্তির অবসান করতে হবে। —-মাওলানা এম এ কাদির আল হাসান প্রতিবন্ধীদের সরকার সর্বাধিক সুযোগ সুবিধা দিবে: মন্ত্রী আরিফুল হক ফেঞ্চুগঞ্জের সাইয়েদুল খালেদ যুক্তরাজ্যে থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলোর মুখ সিলেটে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ফেঞ্চুগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে ব্যাবসায়ীর মৃত্যু সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) আমাদের ঈমানী চেতনার বাতিঘর কানাডায় জালালাবাদ এসোসিয়েশন এর নির্বাচন ঘিরে রনি-মারুফ- রাসেল প্যানেলকে সমর্থন জানাল সদর এসোসিয়েশন টরেন্টো

শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের ব্যাপারে পিতা-মাতাদের সর্তক হওয়া উচিত : হুছামুদ্দীন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা মো. হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, লতিফিয়া শিক্ষা পরিষদ বৃহত্তর গোলাপগঞ্জ উপজেলার পাশাপাশি পাশ্ববর্তী উপজেলা গুলোতে শিক্ষার্থীদের মেধার বিকাশে নিরলস কাজ করে যাচ্ছে । বর্তমানে শিক্ষা ব্যবস্থার এই নাজুক অবস্থায় তারা শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীরা যাতে পড়ালেখায় মনোনিবেশ করে এর লক্ষ্যে প্রচেষ্টা করে যাচ্ছে । তিনি পিতা-মাতার উদ্দেশ্যে বলেন, সন্তানদের মোবাইল ব্যবহারে সংযত রাখা উচিত । মোবাইলের সে যেভাবে ভালো কিছু শিখছে ঠিক তেমনি ভাবে সহজে সে খারাপ কাজের সংস্পর্শে যাওয়ার সুযোগ হয়ে যাচ্ছে । তাই অভিভাবকগণ আপনাদের সন্তানদের মোবাইল ব্যবহারের ব্যাপারে আপনাদের লক্ষ্য রাখা উচিত ।

তিনি আরও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একজন মানুষ তার লক্ষ্য ঠিক করার উত্তম সময় হচ্ছে বাল্যকাল । বাল্যকাল থেকেই তার জীবনের লক্ষ্য ঠিক করতে হয় । বাল্যকালে সে যদি চায় ভালো মানুষ হতে তাহলে সে ভালো মানুষ হবে । আর যদি চায় সে খারাপ হতে সে খারাপ হয়ে যাবে । তাই বাল্যকাল টা অত্যাধিক মূল্যবান ।

লতিফিয়া শিক্ষা পরিষদ কর্তৃক লতিফিয়া ৮ম মেধাবৃত্তি পরীক্ষা’র সনদ ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন । ২৩শে মে ২০২৬, শনিবার, উপজেলার বরায়া উত্তরভাগ আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিলেট জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ নজরুল ইসলাম।

পরিষদের সভাপতি মো. নজমুল খাঁ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন পাবেল ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রেদওয়ান হোসেন এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাদেশ্বর মডেল ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শুয়াইবুর রহমান, বরায়া উত্তর ভাগ আলিম মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আব্দুল ওয়াদুদ, তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর সভাপতি হুসাইন আহমদ, কিশোরগঞ্জ জেলা শাখার সহ সভাপতি ফয়জুল ইসলাম, আল ইসলাহ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শিবলু, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. নাবেদ হোসেন, আল ইসলাহ গোলাপগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আব্দুর রশিদ, মাদ্রাসা-ই হযরত আবু বকর রাঃ সুপার মাওলানা আমিরুল ইসলাম, গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আজমল হোসেন চৌধুরী, প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি’র সহ সভাপতি মামুনুর রশীদ মামুন, অগ্রণী ব্যাংক হেতিমগঞ্জ শাখার ম্যানেজার আমিনুল ইসলাম, সিলেট পূর্ব জেলা তালামীযের সদস্য জসিম আহমদ ।

এছাড়াও বক্তব্য প্রদান করেন লতিফিয়া শিক্ষা পরিষদের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আজিজুর রহমান, প্রতিষ্ঠাতা সহ সভাপতি আলমগীর হোসাইন, ইউনিয়ন আল ইসলাহ’র সহ সাধারণ সম্পাদক মাওলানা মুফতি সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা এমদাদুর রহমান, প্রচার সম্পাদক হাবিবুর রহমান জাহরান, লতিফিয়া শিক্ষা পরিষদের সহ সভাপতি জামিল হোসাইন, ফুলবাড়ী ইউনিয়ন তালামীযের সাবেক সভাপতি কাশেম উদ্দিন মুন্না, মাছুম আহমদ, সাবেক সহ সভাপতি শিহাব আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক জাওয়াদুর রহমান ফাহাদ, অর্থ সম্পাদক মোঃ মুহিবুর রহমান এহসান, সহ অর্থ সম্পাদক মো. ফরহাদ হোসেন, প্রচার সম্পাদক তাইজুল ইসলাম, অফিস সম্পাদক ফারহান আহমদ, সহ অফিস সম্পাদক মো. ফাহাদ সিদ্দিকী প্রমুখ ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281