place বাংলাদেশ রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন হোসেন সাহেদের উপর হামলায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী অংগ সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন শাহেদ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা জাসাসের আহবায়ক জামাল আহমেদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার ফেঞ্চুগঞ্জ সারকারখানা বাজারে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।

বক্তারা বলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলার সুপরিচিত ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ মোয়াজ্জেম হোসেন শাহেদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মোঃ মোয়াজ্জেম হোসেন শাহেদ একজন দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অভিজ্ঞ, ত্যাগী ও পরীক্ষিত নেতা, তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন, এর পূর্বে তিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বক্তারা বলেন- ছাত্রজীবন থেকেই তিনি ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং ১৯৯৯ সালে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি করার অপরাধে দীর্ঘ কারাবরণ করেন! পরবর্তীতে বিগত স্বৈরাচারী শাসনামলে তিনি গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে একাধিকবার হামলা, মামলা ও জেল জুলুমের শিকার হন।

রাজনীতির পাশাপাশি তিনি একজন সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবে সুপরিচিত, তিনি মেসার্স হোসেন এন্টারপ্রাইজ-এর স্বত্বাধিকারী এবং বিসিআইসি, সড়ক ও জনপদ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের তালিকাভুক্ত ঠিকাদার, এছাড়া শ্রম অধিদপ্তর ও বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্সপ্রাপ্ত সরবরাহকারী ও পরিবেশক হিসেবে দীর্ঘদিন সততার সাথে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
তিনি বারাকা পাওয়ার-এর একজন শেয়ারহোল্ডার হিসেবেও সম্পৃক্ত রয়েছেন।

বক্তারা বলেন- স্থানীয় উন্নয়ন ও কর্মসংস্থানে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তিনি হোসেন মৎস্য ও দুগ্ধ খামার এবং হোসাইন মেনশনসহ বিভিন্ন ব্যবসায়িক ও উন্নয়নমূলক উদ্যোগের মাধ্যমে এলাকায় অর্থনৈতিক অগ্রগতিতে অবদান রাখছেন, আন্তর্জাতিক পর্যায়েও তার সম্পৃক্ততা রয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের মিশিগানে অবস্থিত বিসমিল্লাহ আগর উড ও পারফিউমের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং নিজামপুর হিল ভিউ আবাসিক প্রকল্পের সাথে যুক্ত আছেন।

সামাজিক অঙ্গনেও তিনি অত্যন্ত সক্রিয় ও সম্মানিত ব্যক্তিত্ব, তিনি শাহজালাল সারকারখানা বাজার দোকান মালিক সমিতির সভাপতি, ফেঞ্চুগঞ্জ ট্রাক মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, নুক্ফ সাহিত্য সংসদের সভাপতি, নুরপুর লায়ন সংঘের সাধারণ সম্পাদক, অগ্রদুত সঞ্চয় ও ঋণদান সমিতির সিনিয়র সহ সভাপতি, দক্ষিণ ফকিরপাড়া জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক, পাশাপাশি বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার পরিচালক, কোষাধ্যক্ষ ও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

বক্তারা বলেন- সম্প্রতি ফেঞ্চুগঞ্জ শাহজালাল সারকারখানা বাজার এলাকায় ফ্যাসিবাদের ধূসর, দূর্নীতিবাজ সিন্ডিকেট ও স্বার্থান্বেষী গোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তার উপর পূর্বপরিকল্পিতভাবে অতর্কিত সন্ত্রাসী হামলা চালানো হয়, যা অত্যন্ত ন্যাক্কারজনক, অমানবিক।

উপজেলা বিএনপি ও অংঘ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ এই জঘন্য হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, এবং অবিলম্বে ২৪ ঘন্টার মধ্যে জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281