place বাংলাদেশ সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
৫ লাখের বেশি অবৈধ অভিবাসীকে বৈধ করবে স্পেন মোঃ ইবাদুর রহমান জাকির স্পেন থেকে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন হোসেন সাহেদের উপর হামলায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত ইসলামের প্রকৃত আদর্শ মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব তালামীযে ইসলামিয়ার কর্মীদের দৃঢ়তার সাথে পালন করতে হবে —-মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মুজাহিদ পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন আহমেদ সোহেল সিদ্দিকী আজ নওশাদের জন্মদিনের শুভেচ্ছা সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার মধ্য দিয়ে সকল সমালোচনা, বিতর্ক ও বিভ্রান্তির অবসান করতে হবে। —-মাওলানা এম এ কাদির আল হাসান প্রতিবন্ধীদের সরকার সর্বাধিক সুযোগ সুবিধা দিবে: মন্ত্রী আরিফুল হক ফেঞ্চুগঞ্জের সাইয়েদুল খালেদ যুক্তরাজ্যে থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলোর মুখ সিলেটে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ফেঞ্চুগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে ব্যাবসায়ীর মৃত্যু সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) আমাদের ঈমানী চেতনার বাতিঘর কানাডায় জালালাবাদ এসোসিয়েশন এর নির্বাচন ঘিরে রনি-মারুফ- রাসেল প্যানেলকে সমর্থন জানাল সদর এসোসিয়েশন টরেন্টো হুছামুদ্দিন চৌধুরী কে নিয়ে বিভ্রান্তির কড়া জবাব দিলেন কাওছার ওসমানী নগরের সমাজকর্মী ওলিউরকে নিয়ে অপপ্রচার : আদালত প্রাঙ্গণে সংবাদ সম্মেলন

৫ লাখের বেশি অবৈধ অভিবাসীকে বৈধ করবে স্পেন মোঃ ইবাদুর রহমান জাকির স্পেন থেকে

ইবাদুর রহমান জাকির
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

লাখের বেশি অবৈধ অভিবাসীকে বৈধ করবে স্পেন

অর্থনীতি চাঙা করতে এবং শ্রমবাজারের ঘাটতি পূরণ করতে প্রায় সাড়ে পাঁচ লাখ অনিয়মিত বা অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার একটি বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে স্পেনের সরকার। মূলত তরুণ কর্মী বাহিনীর সরবরাহ বাড়িয়ে দেশের বৃদ্ধ হতে থাকা জনসংখ্যার ভারসাম্য রক্ষা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

শুক্রবার (২২ মে) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট জানায়, চলতি বছরের জানুয়ারিতে ঘোষিত এই কর্মসূচি স্পেনের ভেতরে ও ইউরোপের কট্টর ডানপন্থী নেতাদের তীব্র সমালোচনার মুখে পড়েছে। তবে স্পেনের সমাজতান্ত্রিক নেতৃত্বাধীন জোট সরকার যুক্তি দিচ্ছে, অভিবাসনপ্রক্রিয়া দেশের অর্থনীতিকে আরও গতিশীল করবে, যা তাদের ইউরোপীয় প্রতিবেশীদের তুলনায় এগিয়ে রাখবে। সরকারি হিসাব অনুযায়ী, আগামী এক দশকে দেশটির কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা টিকিয়ে রাখতে সামাজিক নিরাপত্তা তহবিলে আরও প্রায় ২৪ লাখ করদাতার অবদান প্রয়োজন। অন্যদিকে, থিংকট্যাংক ‘ফুঙ্কাস’-এর অনুমান, স্পেনে বর্তমানে প্রায় ৮ লাখ ৪০ হাজার অবৈধ অভিবাসী অনানুষ্ঠানিক বা অননুমোদিত খাতে কাজ করছেন। তাঁদের বেশির ভাগই দক্ষিণ আমেরিকার দেশগুলোর নাগরিক।

স্পেনের অভিবাসনবিষয়ক সেক্রেটারি অব স্টেট পিলার কানসেলা জানিয়েছেন, রাষ্ট্রীয়ভাবে প্রায় ১০ লাখ আবেদন প্রক্রিয়া করার সক্ষমতা তাঁদের রয়েছে। কট্টর ডানপন্থী দলগুলোর আইনি চ্যালেঞ্জের পর দেশটির সুপ্রিম কোর্টের শুনানিতে এই কর্মসূচির ব্যাপক চাহিদার বিষয়টি উঠে আসে। রাষ্ট্রীয় গণমাধ্যম টিভির (টিভিই) তথ্যমতে, প্রথম মাসেই প্রায় ৫ লাখ ৪৯ হাজার ৫৯৬টি আবেদন জমা পড়েছে, যা প্রাথমিক প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। ইতোমধ্যে প্রায় ৯১ হাজার ৫০৫টি সাময়িক কাজের অনুমতি দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই উদ্যোগের মূল কৌশল হলো অভিবাসীদের দক্ষতা অনুযায়ী আনুষ্ঠানিক কর্মসংস্থানের ব্যবস্থা করা। নির্মাণ, পর্যটন, পরিবহন ও সেবা খাতের মতো সংকটে থাকা ক্ষেত্রগুলোর শ্রমের ঘাটতি মেটাতে ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করছে সরকার। কানসেলা বলেন, ‘যাঁরা ইতোমধ্যে আমাদের সঙ্গে কাঁধ মিলিয়ে দেশ গঠনে অবদান রাখছেন, এটি তাঁদের সম্ভাবনাকে কাজে লাগানোর এক বিশাল সুযোগ।’

এই প্রক্রিয়াকে মসৃণ করতে ও অনানুষ্ঠানিক খাতের ক্ষতি এড়াতে সরকার শ্রম পরিদর্শন আরও জোরদার করার পরিকল্পনা করেছে, যা অভিবাসীদের প্রকৃত পরিস্থিতি বুঝতে এবং তাঁদের অধিকার নিশ্চিত করতে সাহায্য করবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281