place বাংলাদেশ রবিবার, ৩১ মে ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিকশা (মিশুক) শ্রমিক ইউনিয়ন পবিত্র ঈদ বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি : মাওলানা হারুনুর রশীদ এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স ইউকের দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন ২০২৬ইং সম্পন্ন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী যুবলীগ নেতা ফয়ছল আহমদ পবিত্র ঈদ বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি : মাওলানা হারুনুর রশীদ পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রদল নেতা মো. আমিনুল হক সিলেটবাসীকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন নাজমুল ইসলাম ঈদ হোক সংযম ও আত্মশুদ্ধির: আব্দুর রকির মন্টু পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ

কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

কুলাউড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের ভবানীপুর দারোগা বাড়িতে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ফরিদা রহমান ট্রাস্ট এবং আলহেরা ইসলামী যুব সংঘের যৌথ উদ্যোগে এই মানবিক কার্যক্রম সম্পন্ন হয়।

​মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ৬ই রমজান দুপুর ২ ঘটিকার সময় ভবানীপুর দারোগা বাড়ি প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়।
​উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ভবানীপুর জামে মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি আব্দুল আলম, বিশিষ্ট সমাজসেবক ও ভবানীপুর শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম শায়েখ এবং পশ্চিম ভবানীপুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ আব্দুল আজিজ।
​এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদা রহমান ট্রাস্টের সদস্য জামাল হোসেন সুহেল, আলহেরা ইসলামী যুব সংঘের উপদেষ্টা জাহিদ হোসেন রুবেল, সংগঠনের সভাপতি মো: রেজাউল ইসলাম শাফি এবং সহ-সাধারণ সম্পাদক মো: কামরুল ইসলাম নাফি। অনুষ্ঠানে এলাকার স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
​সহায়তা বিতরণ শেষে ভবানীপুর দারোগা বাড়ির সন্তান মরহুম এমদাদুল ইসলাম অনিকের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি এই আয়োজনে যারা সার্বিক সহযোগিতা করেছেন, তাদের সবার কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281