place বাংলাদেশ শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
তরুণ প্রজন্মকে জাগতিকতার পাশাপাশি ইসলামের বুনিয়াদি শিক্ষার প্রতি যত্নবান হতে হবে সিলেটের কন্ঠ ও যন্ত্রশিল্পীদের সংঘটিত করার লক্ষ্যে সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক কার্ড বিতরণ পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত

সাবেক রাষ্ট্রপতি  হুসাইন  মোহাম্মদ এরশাদ এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাতারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জালালাবাদ ভিউ ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ১১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

সাবেক রাষ্ট্রপতি  হুসাইন  মোহাম্মদ এরশাদ এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাতারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব  হুসাইন মোহাম্মদ এরশাদ এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জাতীয় পার্টি কাতার শাখা।

 

১৬ই জুলাই রাতে দোহা’স্হ সুন্দরবন রেস্টুরেন্ট এ সংগঠনের কাতার শাখার সভাপতি আলহাজ্ব হাজি বশার সরকার এর সভাপতিত্বে এতে সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাহীন।

 

হোসাইন মোহাম্মদ এরশাদ এর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন  কাতার আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন,কাতারস্হ জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি কপিল উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাবু, সংগঠনের সহ সভাপতি আব্দুল মান্নান, মকবুল হোসেন, মেজবাহ উদ্দিন,শামীম আহম্মেদ, যুগ্মসাধারণ সম্পাদক সামসুদ্দিন,ফেঞ্চুগঞ্জ কল্যান সমিতির সহ-সভাপতি শেখ সাইকুল ইসলাম সহ আরো অনেকে।

এ সময় উপস্থিত ছিলেন কাতার আওয়ামী লীগের উপদেষ্টা সৈয়দ আনা মিয়া,ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি হাবিবুল ইসলাম এনাম, যুগ্ন সম্পাদক বদরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা শেখ আকতার হোসেন সহ আরো অনেকে।

মরহুম এর স্মৃতিচারণ করে বক্তারা বলেন হোসাইন  মোহাম্মদ এরশাদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রপতি থাকাকালীন বিভিন্ন যুগান্তরকারী কিছু সিদ্ধান্ত নিয়েছেন যার এদেশের মানুষ সব সময় তাঁকে স্মরণ করবে।উপস্থিত সবাই তার  কর্মজীবন নিয়ে আলোচনা করেন এবং আল্লাহ তাকে বেহেশত নসিব করুক।

 

উল্লেখ্য তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ছাড়াও বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা, সাবেক সাংসদ, বিরোধীদলীয় নেতা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন।

পরে কাতার ধর্মমন্ত্রনালয়ের ইমাম মাওলানা মোঃ ইউসুফ নূর তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281