place বাংলাদেশ রবিবার, ১৭ মে ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) আমাদের ঈমানী চেতনার বাতিঘর কানাডায় জালালাবাদ এসোসিয়েশন এর নির্বাচন ঘিরে রনি-মারুফ- রাসেল প্যানেলকে সমর্থন জানাল সদর এসোসিয়েশন টরেন্টো হুছামুদ্দিন চৌধুরী কে নিয়ে বিভ্রান্তির কড়া জবাব দিলেন কাওছার ওসমানী নগরের সমাজকর্মী ওলিউরকে নিয়ে অপপ্রচার : আদালত প্রাঙ্গণে সংবাদ সম্মেলন স্কটল্যান্ডের প্রথম ব্রিটিশ বাংলাদেশি এমএসপি সংসদীয় মেয়াদ শেষে প্রতিনিধিত্ব ও জনসেবা নিয়ে ভাবনা প্রকাশ ফেঞ্চুগঞ্জ বিশেষ অভিযানে ৫১ পিছ ইয়াবা সহ আটক ৭ সায়্যিদ আহমদ বেরলভি রহ. এর প্রাণের বিনিময়ে উপমহাদেশে সুন্নীয়ত প্রতিষ্ঠিত হয়েছে: —-মাওলানা মাসুক আহমদ মহান মে দিবস : প্রবাসীদের শ্রম অধিকার নিশ্চিত করতে হবে – হাবিবুল ইসলাম এনাম চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম

সংযুক্ত আরব আমিরাতে আর মাত্র দুই দিন পর শুরু হচ্ছে এশিয়া কাপের ১৫ তম আসর

হোসাইন আহমদ
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৭২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসনের মতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় আসন্ন এশিয়া কাপ ও অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে একক রাজত্ব করবেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

তার মতে, আসন্ন দু’টি বড় সিরিজে অধিনায়ক হিসেবে দারুণ পারফরমেন্স করবেন সাকিব। তার অধীনে নতুন করে উজ্জীবিত হবে বাংলাদেশ টি-টোয়েন্টি দল। এমনকি ব্যাট-বল হাতেও রাজত্ব করবেন তিনি। এশিয়া কাপ ও বিশ্বকাপে সাকিব আধিপত্য বিস্তার করতে না পারাটা হবে অবকা করার মতো ঘটনা।

ওয়ানডে ক্রিকেটে দারুণ শক্তিশালী হলেও টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের পারফরমেন্স খুব একটা ভালো নয়, ধারাবাহিক নয়। তাই টেস্ট ও টি-টোয়েন্টিতে ঘুড়ে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। যার প্রেক্ষিতে গত জুনে তৃতীয়বারের মতো বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পান সাকিব। আর এ মাসে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক হন সাকিব।

টি-টোয়েন্টি দলের দায়িত্ব পেয়েই, বড় দু’টি পরীক্ষার সামনে দাঁড়িয়ে সাকিব। আগামী ২৭ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপের ১৫তম আসর। আগামী অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের বিষয়টি মাথায় রেখে এবারের এশিয়া কাপ হচ্ছে সংক্ষিপ্ত ভার্সনে। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের বড় দু’টি আসরের পরীক্ষার মুখোমুখি সাকিব। আসন্ন এই দু’টি পরীক্ষায় সাকিব যদি দাপট দেখাতে না পারলে তবে অবাকই হবেন ওয়াটসন।

আইসিসির রিভিউতে দেয়া এক সাক্ষাৎকারে সাকিবের প্রশংসা করে ওয়াটসন বলেন, ‘সাকিবের মতো একজন যোগ্যতাসম্পন্ন নেতা যখন দায়িত্ব পেয়েছে, তখন দলগতভাবে আরো সুসংগঠিত হবে বাংলাদেশ। সে খুবই অভিজ্ঞ ক্রিকেটার। বাংলাদেশকে সে আগেও নেতৃত্ব দিয়েছে। এমনকি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নেতৃত্ব দিয়েছে, বিশেষ করে বিপিএলে।’

একজন শীর্ষ অলরাউন্ডার হিসেবে ১৪ বছর যাবত আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন সাকিব। তাই শারীরিকভাবে কতটুকু চাপ যায়, তা ভালো জানেন ওয়াটসন। ঠিক এমনই অবস্থা যাচ্ছে সাকিবের।

ওয়াটসন বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা থেকে বলতে পারি, অলরাউন্ডারের কাজটা খুব চ্যালেঞ্জিং। যখন আপনি দিনের পর দিন খেলবেন তখন নিজের যত্ন নিতে হয় এবং শক্তি সংরক্ষণ করতে হয়। আর ব্যাটিংয়ের দৃষ্টিকোণ থেকে দেখলে দীর্ঘ সময় যাবত শারীরিক ও মানসিক শক্তি বজায় রাখতে হয়।’

তিনি আরো বলেন, ‘১৫ বছর ধরে ব্যাট হাতে তিন ফরম্যাট মিলিয়ে ৩০-এর বেশিগড় এবং বল হাতে ৩০-এর নিচে গড় ধরে রাখা অবশ্যই বিশেষ কিছু।’

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281