place বাংলাদেশ শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিকশা (মিশুক) শ্রমিক ইউনিয়ন পবিত্র ঈদ বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি : মাওলানা হারুনুর রশীদ এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স ইউকের দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন ২০২৬ইং সম্পন্ন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী যুবলীগ নেতা ফয়ছল আহমদ পবিত্র ঈদ বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি : মাওলানা হারুনুর রশীদ পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রদল নেতা মো. আমিনুল হক সিলেটবাসীকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন নাজমুল ইসলাম ঈদ হোক সংযম ও আত্মশুদ্ধির: আব্দুর রকির মন্টু পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি নেতা এহসান সাহেদ শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের ব্যাপারে পিতা-মাতাদের সর্তক হওয়া উচিত : হুছামুদ্দীন চৌধুরী

ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত

শাওন দাস
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটের ফেঞ্চুগঞ্জে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‌্যালি, চেকপোস্ট ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে থানা-পুলিশ। অভিযানে মাদকসহ সাতজনকে আটক করা হয়েছে।

গতকাল রোববার (২৪ মে) ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে ফেঞ্চুগঞ্জ থানা-পুলিশ বিভিন্ন কর্মসূচি পালন করে। বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় র‌্যালি বের করা হয়। পরে ফেরিঘাট এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, চেকপোস্টে বিভিন্ন ধারায় চারটি মামলা করা হয়েছে। এ সময় কাগজপত্রবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এ ছাড়া ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের মোগলপুর, ছত্রিশ ও
২ নং মাইজগাঁও ইউনিয়নের রেলকলোনি ও নিজামপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ৫১টি ইয়াবা বড়িসহ রেদোয়ান আহমদ (৩০) ও খালেদ মিয়া (৩২) নামে দুজনকে আটক করা হয়। এছাড়া গাঁজাসহ আটক করা হয় আকুল মিয়া (৩৫) নামের আরও একজনকে।

থানা-পুলিশ আরও জানায়, দুটি সিআর ওয়ারেন্ট তামিল এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তিনজনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে সাতজনকে আটক করা হয়।

এর আগে শনিবার ছত্রিশ গ্রামে আয়োজিত এক মাদকবিরোধী সচেতনতামূলক সভায় অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) ও ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানান। তাঁরা বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান গ্রেফতারকৃতদের সোমবার আদালতে সোর্পদ করা হয়েছে।

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281