সভাপতি মাওলানা আব্দুল খালিক শাহেদ,জেনারেল সেক্রেটারী শেখ মুনাওয়ার হুসাইন ও ট্রেজারার সুহেল আহমদ নির্বাচিত হয়েছেন।
বিপুল উৎসাহ উদ্দীপনা ও ভাব গম্ভীর পরিবেশে গত ২৫ মে ২০২৬ইং পূর্ব লন্ডনের ফোর্ড স্বকয়ারের কনফারেন্স হলে বৃটেনের সর্বদলীয় উলামায়ে কেরামদের অংশগ্রহণে ঐতিহাসিক সংগঠন এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স ইউকের দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মাওলানা সালেহ আহমেদ ভূইয়ার সভাপতিত্ত্বে ও জেনারেল সেক্রেটারি মাওলানা আব্দুল খালিক শাহেদর পরিচালনায় সকাল ১০:৩০ টায় শুরু হওয়া প্রোগ্রামে কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ ছালেহ আহমাদ।
মাওলানা সালেহ আহমদ ভুঁইয়ার স্বাগত বক্তব্যের পর আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মাওলানা মাওলানা সাদিকুর রহমান, মাওলানা হেলাল উদ্দীন আহমদ মাওলানা আবুল হাসানাত চৌধুরী।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচনের কার্যক্রম পরিচালনা করেন মাওলানা আব্দুল কাদির সালেহ, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন শায়খুল হাদিস মুফতি আব্দুর রহমান ও মাওলানা আবুল হাসানাত চৌধুরী।
দুপুর ১২টা হতে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ কার্যক্রম চলে। ভোট গণনা শেষে ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশনারগণ।
আগামী দুই বছরের জন্য (২০২৬-২০২৮) সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন সভাপতি মাওলানা আব্দুল খালিক শাহেদ জেনারেল সেক্রেটারী শেখ মুনাওয়ার হুসাইন ও ট্রেজারার সুহেল আহমদ।
নব নির্বাচিত দ্বায়িত্বশীলদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মাওলানা আব্দুল কাদির সালেহ।
নব নির্বাচিত সভাপতি, সেক্রেটারি ও ট্রেজারারের পরামর্শের মাধ্যমে পূর্ণ কমিটি গঠন করা হবে অতি শীঘ্রই, ইন শা আল্লাহ।



