place বাংলাদেশ শনিবার, ৩০ মে ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিকশা (মিশুক) শ্রমিক ইউনিয়ন পবিত্র ঈদ বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি : মাওলানা হারুনুর রশীদ এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স ইউকের দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন ২০২৬ইং সম্পন্ন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী যুবলীগ নেতা ফয়ছল আহমদ পবিত্র ঈদ বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি : মাওলানা হারুনুর রশীদ পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রদল নেতা মো. আমিনুল হক সিলেটবাসীকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন নাজমুল ইসলাম ঈদ হোক সংযম ও আত্মশুদ্ধির: আব্দুর রকির মন্টু পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ

বিচ্ছেদের ঘোষণা দিলেন আমির-কিরণ রাও

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ১৫২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

১৫ বছরের বৈবাহিক জীবনের আনুষ্ঠানিক ইতি টানলেন বলিউড অভিনেতা আমির খান ও কিরণ রাও। ২০০৫ সালে বিয়ে করেছিলেন তারা। আশুতোষ গোয়াড়িকরের ‘লাগান’ ছবিতে সহকারী পরিচালকের কাজ করেছিলেন কিরণ রাও। আর আমির খান ছিলেন ছবির মুখ্য চরিত্রে। দীর্ঘদিন ধরে বলিউডের অন্যতম আলোচিত দম্পতি আমির-কিরণ।

আরও – বাহরাইনে করোনায় এ পর্যন্ত ৭০ বাংলাদেশীর মৃত্যু

যৌথ বিবৃতির মাধ্যমে নিজেদের বিচ্ছেদের খবরটি প্রকাশ করেছেন আমির ও কিরণ—“এ সুন্দর ১৫ বছরে আমরা ভাগ করে নিয়েছি চিরকালীন অনেক অভিজ্ঞতা, আনন্দ, হাসি, পারস্পরিক সম্মান। আমাদের সম্পর্ক গড়ে উঠেছে বিশ্বাস, শ্রদ্ধা ও ভালোবাসায়। এবার আমরা দুজনই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চাই—স্বামী-স্ত্রী হিসেবে নয় বরং যৌথ অভিভাবক হিসেবে। পরিকল্পিত বিচ্ছেদের বিষয়ে আমার বেশ আগে থেকেই ভাবছিলাম। তাই এখন স্বস্তিদায়কভাবেই বিষয়টিকে আনুষ্ঠানিক রূপ দিতে যাচ্ছি। আমরা পৃথক থাকলেও যৌথ পরিবারের মতো জীবন ভাগ করে নেব।”

এ দম্পতি তাদের ছেলে আজাদের ব্যাপারে বেশ সংবেদনশীল। তারা জানিয়েছেন নিজের আলাদা হয়ে গেলেও আজাদের দেখাশোনা তারা যৌথভাবেই করবেন। এছাড়া, চলচ্চিত্র, পানি ফাউন্ডেশন ও তাদের অন্যান্য যৌথ প্রকল্পেও তারা একসঙ্গে কাজ চালিয়ে যাবেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281