place বাংলাদেশ রবিবার, ৩১ মে ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিকশা (মিশুক) শ্রমিক ইউনিয়ন পবিত্র ঈদ বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি : মাওলানা হারুনুর রশীদ এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স ইউকের দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন ২০২৬ইং সম্পন্ন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী যুবলীগ নেতা ফয়ছল আহমদ পবিত্র ঈদ বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি : মাওলানা হারুনুর রশীদ পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রদল নেতা মো. আমিনুল হক সিলেটবাসীকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন নাজমুল ইসলাম ঈদ হোক সংযম ও আত্মশুদ্ধির: আব্দুর রকির মন্টু পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ

ফেঞ্চুগঞ্জে প্রতিবন্ধীদের কোভিড সেফটি উপকরণ বিতরণ অনুষ্ঠিত

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ১১৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সি আর পি) র আয়োজনে ও ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের বাস্তবায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এফসিডিও) এর সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে কোভিড সেফটি উপকরণ বিতরণ করা হয়।

২২ সেপ্টেম্বর বুধবার সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের নিজস্ব কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল এর সভাপতিত্বে ও নির্বাহী সদস্য আব্দুল করিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – দৈনিক সিলেটের সূর্য্য পত্রিকার উপদেষ্টা ও প্রবাসী কমিউনিটি নেতা শেখ হাবিবুর রহমান হাবিব, ফেঞ্চুগঞ্জ হাটুভাঙ্গা আলিম মাদরাসার এডহক কমিটির সভাপতি শাহ হোসাইন মোহাম্মদ বাবু, সি আর পির হিয়ার প্রকল্পের বিভাগীয় কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন, ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা হেল্পিং অর্গানাইজেশনের সিনিয়র সদস্য ইসমাইল হোসেন, সাংবাদিক মো. দুলাল মিয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন – ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সহ-সভাপতি শিরিনা আক্তার, সহ-সম্পাদক হালিমা বেগম, সাংগঠনিক সম্পাদক ছেরাগ আলী, দপ্তর ও প্রচার সম্পাদক সুলেমান মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক রুমা বেগম, নির্বাহী বাবলু দাস, প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সি আর পি একটি মানবসেবা মূলক প্রতিষ্ঠান। সরকারের পাশাপাশি সি আর পি দীর্ঘ ৪০ বছর ধরে প্রতিবন্ধী সহ সমাজের অবহেলিত মানুষের জন্য যে কাজ করে যাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। আমি বিশ্বাস করি ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের উদ্যোগে যে কার্যক্রম অব্যাহত তা আমাদের ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রতিবন্ধীদের অধিকার ও ক্ষমতায়ন আদায় সহ তাদের সুরক্ষা নিশ্চিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সে জন্য আমি ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ সি আর পির প্রতিষ্ঠাতা – সমন্বয়কারী মিস ভেলরী এ টেইলর সহ প্রকল্পের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি তাদেকরে তাদের কার্যক্রম অব্যাহত রাখার জন্য ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের ভবনে অফিস করার একটি রুম বরাদ্দ দেওয়ার ঘোষণা করছি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281