place বাংলাদেশ রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিকশা (মিশুক) শ্রমিক ইউনিয়ন পবিত্র ঈদ বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি : মাওলানা হারুনুর রশীদ এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স ইউকের দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন ২০২৬ইং সম্পন্ন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী যুবলীগ নেতা ফয়ছল আহমদ পবিত্র ঈদ বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি : মাওলানা হারুনুর রশীদ পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রদল নেতা মো. আমিনুল হক সিলেটবাসীকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন নাজমুল ইসলাম ঈদ হোক সংযম ও আত্মশুদ্ধির: আব্দুর রকির মন্টু পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ

জুড়ীর ফুলতলা সীমান্তে বিএসএফের গুলিতে ৬ বাংলাদেশী আহত

ইবাদুর রহমান জাকির, বড়লেখা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৬৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মৌলভীবাজারের জুড়ীর ফুলতলা সীমান্তে বাংলাদেশী পশু চোরাকারবারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার সকাল ৭টায় ফুলতলা বিওপির সীমান্ত পিলার ১৮২৩/২৬-এস এলাকায় এ ঘটনা ঘটে। বিএসএফের গুলিতে ৬ বাংলাদেশি আহত হয়ে পালিয়ে গেলেও বিজিবি গুলিবিদ্ধ ১ চোরাকারবারীকে আটক করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। সে পুর্ব বটুলি গ্রামের আব্দুর রউফের ছেলে বাপ্পা মিয়া (৩২)। এছাড়া বিএসএফের গুলিতে আহত আরেক চোরাকারবারী পালিয়ে গিয়ে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তার নাম আব্দুল কালাম। সে একই এলাকার সফিক মিয়ার ছেলে।

সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় বৃহস্পতিবার বিকেলে বিজিবি ৫২ ব্যাটালিয়নের পক্ষ থেকে বিএসএফ বরাবরে প্রতিবাদলিপি প্রেরণ করা হয়েছে।

বিজিবি ৫২ ব্যাটালিয়ন ও সীমান্তবাসী সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ৮-১০ জনের একটি বাংলাদেশি গরু চোরাকারবারী দল ভারতীয় গরু আনতে ফুলতলা সীমান্তের পিলার নং-১৮২৩/২৬ এস এলাকা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা চালায়। বিএসএফ ১৬৬ ব্যাটালিয়নের ইয়াকুব নগর ক্যাম্পের টহল দল তাদেরকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে ৬ বাংলাদেশী গরু চোরাকারবারী আহত হয়ে বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসে। ঘটনার সংবাদ পেয়ে বিজিবি ফুলতলা বিওপির টহল দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় বাপ্পা মিয়াকে আটক করে। স্থানীয় সুত্র জানায় গুলিবিদ্ধ আরেক চোরাকারবারী আব্দুল কালাম পালিয়ে গিয়ে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আহত অন্যরা আত্মগোপন করে চিকিৎসা নিচ্ছে বলে স্থানীয়ভাবে জানা গেছে।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট বড়লেখা সদর ইউপির বিওসি কেছরিগুল (উত্তর) গ্রামের সাজ্জাদ আলীর ছেলে ৩ সন্তানের জনক আব্দুর রূপ বোবারথল সীমান্ত দিয়ে মহিষ আনতে অবৈধ অনুপ্রবেশকালে ভারতের ফুলকান্দি ক্যাম্পের বিএসএফ সদস্যদের গুলিতে নির্মমভাবে নিহত হন। এসময় আরো ৬-৭ চোরাকারবারী বিএসএফের গুলিতে আহত হয়। এর আগে ও পরে কয়েক দফা অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে বিএসএফের গুলিতে অন্তত ২৫ বাংলাদেশী আহত হন। কিন্তু এর পরেও সঙ্গবদ্ধ চোরাকারবারী সিন্ডিকেট সীমান্তে চোলাচালান বন্ধ করেনি।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ফয়জুর রহমান এসপিপি, পিএসসি জানান, সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় বিজিবি বৃহস্পতিবার বিকেলে প্রতিবাদলিপি পাঠিয়েছে। বিএসএফের গুলিতে আহত এক ব্যক্তিকে বিজিবি আটক করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিচ্ছে। সে চিহ্নিত ভারতীয় গরু চোরাকারবারী। অদ্য গুলিবর্ষণের ঘটনাস্থলে বিজিবি পৌঁছার আগেই হয়ত আহত অন্যরা পালিয়ে গেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281