place বাংলাদেশ রবিবার, ০৩ মে ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মহান মে দিবস : প্রবাসীদের শ্রম অধিকার নিশ্চিত করতে হবে – হাবিবুল ইসলাম এনাম চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গৃহবধূকে বাশ দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা

জালালাবাদ ভিউ ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৯৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
কথাকাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে মানিকগঞ্জের হরিরামপুরে নাজমা বেগম (৪০) নামের এক গৃহবধূকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রোববার সকাল সাড়ে ৭টার দিকে জেলার হরিরামপুরের বাল্লা ইউনিয়নের সরফদিনগর গ্রামে। মুমূর্ষু অবস্থায় ঢাকায় নেওয়ার পর দুপুর ১২টার দিকে মারা যান নাজমা।

নিহত নাজমা বেগম সরফদিনগর গ্রামের মোহাম্মদ ইসলাম সর্দারের স্ত্রী এবং তিন সন্তানের জননী।

পুলিশ হত্যার অভিযোগে প্রতিবেশী রফিক উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে। আটক রফিক হরিরামপুরের বাল্লা ইউনিয়নের সরফদিনগর গ্রামের শফি উদ্দিনের ছেলে।

এ ব্যাপারে নিহতের স্বামী বলেন, সকাল সাড়ে ৭টার দিকে আমি এবং আমার স্ত্রী মরিচ তুলতে যাচ্ছিলাম। মরিচ ক্ষেতে বর্ষার পানি থাকায় আমার স্ত্রী বলল তুমি নৌকা দিয়ে ওই পথে যাও, আমি হেঁটে এদিক দিয়ে যাচ্ছি। এর কিছুক্ষণ পরে ইসলাম সর্দারের ভাই মোশারফ হোসেন ও প্রতিবেশী শামীম চিৎকার করে জানায় আমার স্ত্রীকে রফিক নামের এক প্রতিবেশী বাঁশ দিয়ে বেদম পেটাচ্ছে।

মোশারফ এবং প্রতিবেশী শামিমের চিৎকারে লোকজন এগিয়ে এসে রফিককে ধাওয়া দেওয়ার পর পালিয়ে যায়।

তিনি জানান, এ সময় তার স্ত্রী নাজমা পানিতে পড়েছিল। এরপর নাজমার বড়ছেলে মো. রনি সর্দার লোকজনের সহযোগিতায় অচেতন অবস্থায় মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। নাজমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। পরে পরিবারের লোকজন অ্যাম্বুলেন্সে করে দুপুর ১২টার দিকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসাপাতালে ভর্তি করার কিছুক্ষণ পরেই নাজমাকে মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ ব্যাপারে হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান, এ ঘটনায় রফিককে  পার্শ্ববর্তী শিবালয় থানার শিমুলিয়া ইউনিয়নের ফেচুয়াধারা থেকে দুপুর ২টার দিকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

জালালাবাদ /এন/৫৮৯০

 

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281