place বাংলাদেশ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
❰ ফেঞ্চুগঞ্জে ভরাট হওয়া খাল খনন সহ দখলমুক্ত করার দাবি এলাকাবাসীর ❰ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত ❰ সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক নিয়োগ ❰ দশ দিনেও খোঁজ নেই হবিগঞ্জের নিখোঁজ মাদ্রাসা ছাত্রীর ❰ নারী ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন তামিম ❰ জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী ❰ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড দাবি ❰ জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আটক ❰ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: সালাউদ্দিন ❰ জনপ্রতিনিধি হয়ে জীবনের শেষ সময়টুকু মানুষের সেবায় কাটাতে চান মাওলানা শেখ সাইফুল আলম সিদ্দিকী ❰ ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মুসলিমাবাদ ইসলামিয়া হাফিজিয়া আলিম মাদরাসার  র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  ❰ বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্টের কমিটি গঠন ❰ সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী ❰ মোয়াজ্জেম হোসেন সাহেদ-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি ও অপপ্রচার, কড়া প্রতিবাদে বিএনপি নেতারা ❰ হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ

সিলেট -৩ আসনে দশ দলীয় জোটের বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধ জামায়াতে ইসলামী

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৭৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৩ আসনে দশ দলীয় জোটের বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে জামায়াতে ইসলামী। এ আসনে জোটের আসন সমঝোতার কারণে পূর্ববর্তী ঘোষিত প্রার্থী মাওলানা লোকমান আহমদের পরিবর্তে দশ দলীয় জোটের পক্ষে লড়ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মুসলেহ উদ্দিন রাজু (রিকশা) প্রতীক নিয়ে।

এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর এমরান আহমদ জানান, আমাদের দাড়িপাল্লার বিজয় নিশ্চিতে আমরা জোটের প্রার্থী মুসলেহ উদ্দিন রাজুর জন্য কাজ করে যাচ্ছি। আশাবাদী আমরা বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী হব। মাওলানা লোকমান আহমদ দলের সিদ্ধান্ত মেনে জোটের পক্ষে দিনরাত কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি। পাশাপাশি ফেঞ্চুগঞ্জ উপজেলায় সুন্দর পরিবেশে নির্বাচনী প্রচারণা অব্যাহত রাখতে সক্ষম হচ্ছেন বলে জানান।

তিনি আরও জানান, নির্বাচনে যারা অংশ নিয়েছেন সবাই আমাদের চোখে সমান। প্রতিদ্বন্দ্বিতা নয় প্রতিযোগিতার মাধ্যমে আমরা যেন কাজ করে যেতে পারি দেশের কল্যাণে।

এ বিষয়ে জোটের প্রার্থী রাজু বলেন, আমি শতভাগ ভোটারদের সাড়া পাচ্ছি এবং ইনশাআল্লাহ বিজয় আমাদের আসবে।

ফেঞ্চুগঞ্জ উপজেলা রিটার্নিং কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে এ পর্যন্ত ফেঞ্চুগঞ্জ উপজেলার মধ্যে কোন প্রার্থীদের নিয়ে আচরণবিধি লঙ্গনের কোন অভিযোগ পাওয়া যায় নি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৩৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট-১ আসনে আটজন, সিলেট-২ আসনে পাঁচজন, সিলেট-৩ আসনে ছয়জন, সিলেট-৪ আসনে পাঁচজন, সিলেট-৫ আসনে চারজন ও সিলেট-৬ আসনে পাঁচজন প্রার্থী চূড়ান্ত প্রতীক পেয়েছেন।

সিলেট-৩ আসনে প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন— বিএনপির মোহাম্মদ আব্দুল মালিক (ধানের শীষ), বাংলাদেশ খেলাফত মজলিসের মুসলেহ উদ্দিন রাজু (রিকশা), ইসলামী আন্দোলন বাংলাদেশের রেদওয়ানুল হক চৌধুরী (হাতপাখা), জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা চৌধুরী (ফুটবল) ও স্বতন্ত্র প্রার্থী মইনুল বকর (কম্পিউটার)।

উল্লেখ্য – সিলেট ৩ আসন দক্ষিণ সুরমা – ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ নিয়ে গঠিত। এ আসনে প্রায় ৪ লক্ষাধিক ভোটার রয়েছেন।

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-faeff433b023e5b44432