place বাংলাদেশ সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী

সাব্বির হোসেন সজীব
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৪৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

সিলেটের গুম হওয়া ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের বোন তাহসিন শারমিন তামান্নাকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দেখতে আগ্রহী অনেকেই। দীর্ঘদিন ধরে ভাইয়ের সন্ধানের দাবিতে আন্দোলনে সক্রিয় থাকা তামান্না ইতোমধ্যে সিলেটবাসীর কাছে পরিচিত একটি নাম।

২০১২ সালের ৩ এপ্রিল নিখোঁজ হন ছাত্রদল নেতা দিনার। এরপর থেকে তার কোনো সন্ধান মেলেনি। ভাইকে ফিরে পাওয়ার দাবিতে শুরু থেকেই সোচ্চার তামান্না। পরিবারের ওপর নেমে আসে গভীর শোকের ছায়া। পিতা ডা. মঈন উদ্দিন আহমদ, যিনি সিলেট স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ছিলেন, সন্তান হারানোর বেদনা বয়ে শেষ পর্যন্ত ইন্তেকাল করেন। মাও পুত্রশোকে অসুস্থ হয়ে পড়েন।

বর্তমানে তামান্না সিলেট মহিলাদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে আছেন। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় উপস্থিতি রয়েছে। রাজনৈতিক চাপ ও নজরদারির মধ্যেও তিনি পিছিয়ে যাননি। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের পাঁচটি আসনে দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করেছেন তিনি।

পরিবার থেকে পাওয়া মূল্যবোধ ও রাজনৈতিক অঙ্গীকারে দৃঢ় তামান্নাকে অনেকেই স্পষ্টভাষী ও সাহসী নেতৃত্ব হিসেবে দেখছেন। স্থানীয় পর্যায়ে মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে তার গ্রহণযোগ্যতাও বেড়েছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে সিলেটজুড়ে তার নাম আলোচনায় রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281