place বাংলাদেশ বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন কাজী সামাদ আজাদ, মামলা নিয়ে সুস্পষ্ট প্রমাণের অভাব

কুলাউড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৭৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কুলাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেফতার হওয়া ভাটেরা ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্ট্রার ও তালামীয নেতা কাজী আব্দুস সামাদ আজাদ গ্রেফতারের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই মুক্তি পেয়েছেন।
শেখ সাইফুল সিদ্দিকীঃ পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে দায়ের করা মামলায় সুস্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ কারণে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার কুলাউড়া থানা পুলিশকে তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। নির্দেশনার প্রেক্ষিতে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম আফসার আজ বিকেলে কোনো আপোষ ছাড়াই তাকে মুক্তি প্রদান করেন।

এই প্রসঙ্গে কুলাউড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ বলেন,

“যদি প্রকৃতপক্ষে কেউ অপরাধী হয়, তার যেন সর্বোচ্চ শাস্তি হয়। তবে বিনা অপরাধে কাউকে যেন হেনস্তা না করা হয় – সেই অনুরোধ জানাচ্ছি।”

মুক্তির পর কাজী সামাদ আজাদ এক আবেগঘন প্রতিক্রিয়ায় তার সাবেক সংগঠন তালামীয-এর নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসাথে তিনি মৌলভীবাজার ও কুলাউড়া জুলাই অভ্যুত্থানের সমন্বয়কগণসহ সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন যাঁরা এই সময় তার পাশে ছিলেন।

তিনি বলেন,
“আমি শুরু থেকেই নির্দোষ ছিলাম, আল্লাহর রহমতে এবং সকলের দোয়া ও সহযোগিতায় আজ আমি মুক্ত। যারা এই অন্যায়ের প্রতিবাদ করেছেন ও পাশে ছিলেন, সবার প্রতি আমি কৃতজ্ঞ।”

এই ঘটনার পর কুলাউড়া ও আশপাশের এলাকায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজী সামাদ আজাদের দ্রুত মুক্তিকে “ন্যায়ের জয়” হিসেবে দেখছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281