পূণরায় ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের আভাস!
আসন্ন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মো. জাহাঙ্গীর আলম মুজাহিদ। তিনি সর্বশেষ ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সরকারের এক নির্বাহী আদেশে দেশের সকল উপজেলা পরিষদের চেয়ারম্যান – ভাইস চেয়ারম্যান পদ স্থগিত করা হয়।
মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ফেঞ্চুগঞ্জ উপজেলা’র সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি একজন খ্যাতনামা শিক্ষক হিসেবে পরিচিত।
এ বিষয়ে মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ বলেন– জনগণ আমার প্রতি ভোটের মাধ্যমে যে আস্থা রেখেছিলেন সেই আস্থার প্রতিদান আমি দিতে পারিনি। যে কারণে আমি জনগণের ভালবাসার মর্যাদা দিতে আবারও নির্বাচনে অংশ নিতে চাই। ইনশাআল্লাহ আবার যদি বিজয়ী হই তবে পূর্ববর্তী ওয়াদা পালন করে যাব।
সেই সাথে তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলাবাসী – কে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
উল্লেখ্য – জাহাঙ্গীর আলম মুজাহিদ লতিফিয়া কারী সোসাইটির ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রচার সম্পাদক ও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।



