ঈ দ মো বা র ক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বালাগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশ ও বিদেশের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন পূর্ব গৌরীপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক ও তালামীযে ইসলামিয়া বালাগঞ্জ উপজেলার সাবেক সভাপতি মারুফ আলম তালুকদার মিজু।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে ফিরে এসেছে আনন্দ ও খুশির ঈদ। ঈদ আমাদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, সহমর্মিতা ও সম্প্রীতির অনন্য বার্তা ছড়িয়ে দেয়।”
তিনি আরও বলেন,এই পবিত্র দিনে আমি বালাগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। ঈদের এই আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে সমভাবে ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা করি।”
তিনি আহ্বান জানান, “আসুন আমরা সবাই মিলেমিশে একটি শান্তিপূর্ণ, মানবিক ও উন্নত দেশ গড়ে তুলি।
পরিশেষে সকলের সুন্দর জীবন কামনা করেন তিনি.



