place বাংলাদেশ শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

নির্বাচনী ইশতেহারে প্রতিবন্ধীদের অগ্রাধিকার চাই: জুয়েল

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫ টি ইউনিয়নের ভোট গ্রহণ আগামী ১৬ ই মার্চ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রতীক বরাদ্দ পাওয়ার পর বিভিন্ন মাধ্যমে প্রার্থীরা তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন। সেই ইশতেহারে প্রতিবন্ধীদের অগ্রাধিকার নিশ্চিত করণের লক্ষ্যে তাদের জীবনমান উন্নয়ন ও সমাজে অংশগ্রহণ নিশ্চিত করতে সকল চেয়ারম্যান – ইউপি সদস্য – সংরক্ষিত মহিলা ইউপি সদস্যদের বিশেষ আহবান জানাচ্ছি। এক প্রেস বিজ্ঞপ্তিতে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মো. হাবিলুর রহমান জুয়েল এই আহবান জানান। তিনি আরও উল্লেখ করেন, সমাজের মূল ধারায় যদি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করা না হয় তবে সমাজের পরিবর্তন সম্ভব নয়।

এর মধ্যে উল্লেখযোগ্য শর্তে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের এক বিশেষ বর্ধিত সভায় নিম্নোক্ত দাবি জানানো হয়েছে -প্রতিটি ওয়ার্ডের সকল প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিবন্ধী ভাতার আওতায় আনতে হবে। পাশাপাশি প্রতিটি বরাদ্দ সহ ইউনিয়ন বাজেটে প্রতিবন্ধীদের জন্য আলাদা তহবিল রাখতে হবে।প্রতিটি স্কুলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ফ্রিতে পড়ালেখার সুযোগ দিতে হবে। এবং জাতীয় আইন অনুযায়ী প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন করার জন্য গুরুত্ব দিতে হবে।যাত্রীবাহী বাস সহ সকল যানবাহনে প্রতিবন্ধী ব্যক্তিদের নির্ধারিত ভাড়ার বিপরীতে ২৫% ছাড় দিতে হবে।

উল্লেখ্য – বাংলাদেশের প্রতিবন্ধী ব্যক্তিদের গুরুত্বপূর্ণ সেবাদাতা প্রতিষ্ঠান সি আর পি, মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউকে এইড এর অধীনে দীর্ঘ ৬ বছর ধরে ফেঞ্চুগঞ্জে উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের কার্যক্রম অব্যাহত রয়েছে। যার মধ্যে ইউরোপীয় ইউনিয়নের অন্যতম সাহায্যকারী সংস্থা এলজিএফ এর অধীনে রয়েছে প্রতিবন্ধী অধিকার ফোরাম বাংলাদেশ। যার কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হোন মো. হাবিলুর রহমান জুয়েল (বি এ, এম এ রাষ্ট্রবিজ্ঞান) রানিং বিএড। তিনিও ফেঞ্চুগঞ্জের বাসিন্দা। প্রাথমিক পর্যায়ে এসকল সংগঠনের লক্ষ্য অবহেলিত জনগোষ্ঠীর মধ্যে পিছিয়ে থাকা প্রতিবন্ধীদের সমাজের মূল ধারায় অংশগ্রহণ তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281