আজ ০৪/১০/২২ তারিখ দুপুর ২:০২ এ আন্ডার ফ্রিকোয়েন্সীর কারণে ব্ল্যাক-আউট হয়েছে। এ কারণে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ এর এই পরিস্থিতি স্বাভাবিক করা যথেষ্ট সময় সাপেক্ষ। বিদ্যুতের পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছে জাতীয় গ্রিড ও পাওয়ার প্লান্টের কর্মীরা।
এর আগে বাংলাদেশে ২০১৪ সালের ১ নভেম্বর বেলা ১১টা ২৭ মিনিট ৪১ সেকেন্ডে সারাদেশ বিদ্যুৎহীন হয়ে পড়ে। টানা ১২ ঘণ্টা পুরো দেশে বিদ্যুৎ ছিল না। দেশজুড়ে এই ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় ব্ল্যাক আউট নামে পরিচিত।



