place বাংলাদেশ রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মহান মে দিবস : প্রবাসীদের শ্রম অধিকার নিশ্চিত করতে হবে – হাবিবুল ইসলাম এনাম চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আ’লীগের কমিটিতে পদ পেলেন ছাত্রলীগ নেতা হত্যার প্রধান আসামি

জালালাবাদ ভিউ ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ১০৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

গোপালগঞ্জের কাশিয়ানীতে ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিতে একটি হত্যা মামলার আসামি জাহিদ তালুকদারকে সদস্য পদ দেওয়া হয়েছে।

জাহিদ তালুকদার উপজেলার মহেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটির ছাত্রলীগ নেতা ও ফুটবলার শরিফুল ইসলাম হেলাল হত্যার অন্যতম আসামি।

গত ১৩ জুন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোশারেফ হোসেন ও সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান লুথু স্বাক্ষরিত চিঠিতে ৬৯ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। চলছে নানা আলোচনা-সমালোচনা। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বঞ্চিত নেতাকর্মীরা।

বুধবার সকালে এ ব্যাপারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোশারেফ হোসেনের বলেন, এ কমিটি দুই বছর আগে থেকে প্রক্রিয়াধীন। করোনার কারণে আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করতে পারিনি। তবে ফেসবুকের মাধ্যমে আমরা ঘোষণা করেছি। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার পর থানা আওয়ামী লীগের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়েছে। দলের নিয়মানুযায়ী তাকে কমিটি থেকে বহিষ্কার করা হবে।

উল্লেখ্য, গত ১৭ মে এলাকার আধিপত্য বিস্তার কেন্দ্র করে কাশিয়ানী উপজেলার হিরোণ্যকান্দি গ্রামের সাবেক ছাত্রলীগ নেতা ও ফুটবলার শরিফুল ইসলাম হেলালকে প্রতিপক্ষের লোকজন প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।

জালালাবাদ /৪৬৮৮

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281