place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

গাড়ির নীচে ফেলে মোটরসাইকেলচালককে ৫ কিমি টেনে নিয়ে গেল ট্রাক

জালালাবাদ ভিউ ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৯৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁদপুরে নাসির উদ্দিন (৫০) নামে এক মোটরসাইকেল চালককে চাপা দেয় ট্রাক। মোটরসাইকেলটি বেড়িয়ে গেলেও ট্রাকের নিচে আটকে যান নাসির উদ্দিন। এ অবস্থায় তাকে টেনে-হিঁচড়ে প্রায় ৫ কিলোমিটার নিয়ে যায় ট্রাকচালক। আর ট্রাকের নিচে আটকে থাকা অবস্থায়ই নাসির উদ্দিন মারা যান।

বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারে।

চাঁদপুরে নাসির উদ্দিন (৫০) নামে এক মোটরসাইকেল চালককে চাপা দেয় ট্রাক। মোটরসাইকেলটি বেড়িয়ে গেলেও ট্রাকের নিচে আটকে যান নাসির উদ্দিন। এ অবস্থায় তাকে টেনে-হিঁচড়ে প্রায় ৫ কিলোমিটার নিয়ে যায় ট্রাকচালক। আর ট্রাকের নিচে আটকে থাকা অবস্থায়ই নাসির উদ্দিন মারা যান।

 

নিহত মোটরসাইকেল চালক নাসির উদ্দিনের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া এলাকায়। তবে তার অস্থায়ী ঠিকানা কুমিল্লার শাসনগাছা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গোলাম মোস্তফা ডাবলু নামের ঘাতক ট্রাকচালকের বাড়ি যশোরে। চাঁদপুর মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে চালককে আটক ও ট্রাকটি জব্দ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাসির উদ্দিন নিজে মোটরসাইকেল চালিয়ে চাঁদপুরের দিকে যাচ্ছিলেন। চানখারপুল এলাকার নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা হাজীগঞ্জমুখী ট্রাকটির ভিতরে মোটরসাইকেলটি ঢুকে যায়।

এ সময় ট্রাকের নিচে দিয়ে মোটরসাইকেলটি বেরিয়ে গেলেও ট্রাকের নিচের কোনো এক স্থানে আটকে যান মোটরসাইকেল চালক নাসির উদ্দিন। এ অবস্থায় চালক ট্রাকটি না থামিয়ে হাজীগঞ্জের দিকে চালিয়ে যেতে থাকেন।

পথিমধ্যে মিয়ার বাজারের বেশ কয়েকজন সিএনজি অটোরিকশাচালক ট্রাকের নিচে কাউকে আটকে থাকতে দেখে তাদের পরিচিত মহামায়া বাজারের কয়েকজন সিএনজি অটোরিকশা চালককে ফোন করে খবরটি দেন।

এরপরই ট্রাকটি এগিয়ে গেলে মহামায়া বাজারের মানুষজন জড়ো হয়ে আটকিয়ে ট্রাকের নিচ থেকে আটকে থাকা লোকটিকে উদ্ধার করলেও তাকে আর বাঁচাতে পারেননি। আটকে থাকা অবস্থাতেই লোকটি মারা যান। এ সময় স্থানীয়রা ট্রাকচালককে আটকে রেখে পুলিশে খবর দেন।

জালালাবাদ /৫৭৯৯

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281