place বাংলাদেশ রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মহান মে দিবস : প্রবাসীদের শ্রম অধিকার নিশ্চিত করতে হবে – হাবিবুল ইসলাম এনাম চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সেন্টার ফর এনআরবি’র সাথে বৈঠক: আমেরিকাসহ ৭৭ দেশের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

প্রেস বিজ্ঞপ্তি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

সেন্টার ফর এনআরবির সাথে আমেরিকার ন্যাশনাল এসোসিয়েশন অব রিয়েল্টর্স (এনএআর) এর কর্মকর্তা ও নেতৃবৃন্দের এক বৈঠক অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এনআরবি চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরীর নেতৃত্বে এই বৈঠকে বাংলাদেশী-আমেরিকান রিয়েল্টর সামীম আহমদ, সফিকুল ইসলাম ও নাদির খান অংশগ্রহণ করেন।

এনএআর এর পক্ষে বৈঠকে অংশগ্রহণ করেন গ্লোবাল এমব্যাসেডর ইয়শি তাকিতা, গ্লোবাল কো-অর্ডিনেটর মার্ক কিতাবায়াশি, গ্লোবাল সার্ভিস ম্যানেজার কারেন এম উইলিয়ামস্ ও গ্লোবাল ডিরেক্টর আলেক্স এসকিউদেরো রদ্রিগেজ।

বৈঠকে বিশ্বজনীন বাণিজ্যিক সম্পর্ক ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে এনএআর এর নেতৃত্বধীন আমেরিকা ও ৭৭ জাতিগোষ্টির বিনিয়োগকারীদের বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে বিনিয়োগ পার্টনারশীপ গঠনের আহ্বান জানান এনআরবি চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরী। তিনি বলেন, লাভজনক বিনিয়োগের সম্ভাবনা-সম্পন্ন বাংলাদেশে উদার বিনিয়োগ নীতিমালা রয়েছে যাতে উভয় পক্ষের ব্যবসায়ীরা লাভবান হতে পারেন। সেকিল চৌধুরী বলেন, এই বিনিয়োগে আমেরিকানরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ও বিনিয়োগে অংশগ্রহন করতে পারেন। তিনি বলেন, এব্যাপারে বাংলাদেশের সাম্প্রতিক গৃহীত নীতিমালার অধীনে বিনিয়োগকারীরা মূল ও লভ্যাংশ করমুক্তভাবে বৈদেশিক মুদ্রায় নিজ দেশে ফেরত আনতে পারবেন।

বৈঠকে এনএআর কর্মকর্তা ও নেতৃবৃন্দ সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ী সংগঠনের পার্টনারশিপ স্থাপনের উপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, বিশ্বের সর্ববৃহৎ বাণিজ্য সংগঠন ন্যাশনাল এসোসিয়েশন অব রিয়েলটর, এনএআর এর বর্তমান সদস্য সংখ্যা ১৫ লক্ষের অধিক এবং এর পার্টনারশীপ ৭৭ টি দেশের সাথে রয়েছে। তারা বলেন, বাংলাদেশের সাথে পার্টনারশীপ আমেরিকা ও সংশ্লিষ্ট ৭৭ জাতিগোষ্টিকে বাংলাদেশে বিনিয়োগে আস্থাবান করবে। তবে তারা বলেন, এই পার্টনশীপ অত্যন্ত কঠোর নীতিমালা ও “কোড অব এথিক্স” এর অধীনে সম্পন্ন করতে হয়। নেতৃবৃন্দ বলেন, আমরা আশা করি বাংলাদেশের হাউজিং ও আবাসন ব্যবসায় নিয়োজিত ব্যবসায়ী ও তাদের ব্যবসায়ী সংগঠন এই নীতিমালা পালনে সক্ষম হবেন।

বৈঠকে অংশগ্রহণকারী বাংলাদেশী-আমেরিকান ব্যবসায়ীরা এ ব্যাপারে যোগাযোগের ক্ষেত্রে সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন। বৈঠকে এনআরবি সেন্টারের পক্ষ থেকে এনএআর কে একটি সম্মাননা স্বারক প্রদান করা হয়।

এনএআর এর জাতীয় সম্মেলন চলাকালীন ৬ মে ওয়াশিংটনে মেরিয়ট মারকিউস হোটেলে পূর্বনির্ধারিত এই বৈঠক অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এনআরবি চেয়ারপার্সন সেকিল চৌধুরী আমন্ত্রিত অতিথি হিসেবে ৪ থেকে ৯ মে অনুষ্ঠেয় এনএআর সম্মেলন ও বিভিন্ন সেমিনারে যোগদান করেন ও এনএআর এর কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281