৩/৮/২৬ তারিখ সময় রাত ১১ টা প্যারিস মহানগর শাখার সম্মানিত সদস্যবৃন্দ একটি ভার্চুয়াল মিটিং এ সমবেত হন। মিটিং এর মাধ্যমে পবিত্র ঈদে মীলাদুন্নবী সা. বাস্তবায়নের জন্য একটি পরামর্শ সভার আয়োজন করা হয়।
আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগরের সভাপতি মাওলানা শাহ মোহাম্মদ আবুল হাসনাতের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মো: খালেদুর রহমানের সঞ্চালনায় সভায় কুরআনে পাক থেকে তিলাওয়াত করেন সদস্য ক্বারী আল আমিন রাজু। নাতে রাসুল পরিবেশন করেন সহ সাধারণ সম্পাদক মাওলানা সাহেদ আহমদ।
উক্ত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ ফ্রান্স প্যারিস মহানগরের সহ সভাপতি রাশেদ আহমদ টিটু, সহ সাধারণ সম্পাদক মাওলানা সাহেদ আহমদ, অর্থ সম্পাদক মো: খালেদুর রহমান,সাংগঠনিক সম্পাদক রাশেদ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামসুদ্দিন আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা জুনেদ আহমদ, সহ প্রচার সম্পাদক আলমগীর হুসাইন, সদস্য জাকির হোসেন সামাদ, আল আমিন রাজু,রিয়াজ উদ্দিন,,সাইনুল ইসলাম,জালাল আহমদ,আব্দুস সামাদ,মাহবুবুর রহমান, শাহরিয়ার রহমান, হামিদ আফতাব,সাইদুল ইসলাম, আব্দুল কাদির,রুবেল আহমদ।
সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম আলোচনা করা হয়। উল্লেখ্য ছাহেব কিবলাহ রহ এর হাতে গড়া সংগঠন সুচনালগ্ন থেকে ই সঠিক আক্বিদার উপর অটল রয়েছে। আমরা এমন একটি হক্ব ছিলছিলা ভুক্ত হতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি। বিভিন্ন নামধারী ইসলামী দলের বক্তব্য, আক্বিদা, ফতোয়া কালের বিবর্তনে পরিবর্তন হলেও আমাদের কোন বক্তব্য কিংবা আক্বিদা পরিবর্তন হয় নি। এতে প্রমাণিত হয়েছে যে আলহামদুলিল্লাহ আমরা সত্যের পক্ষে আছি।
আমরা যারা সোসাল মিডিয়ায় একটিভ থাকি অন্যের পোস্টে আমরা যেন শালীনতা বজায় রেখে লেখা লেখি করি।আমাদের আদর্শের যেন বিচ্যুতি না হয়। সে দিকে সবাই সজাগ দৃষ্টি রাখবেন। আল ইসলাহ দ্বীনের পাহারাদার। দ্বীনের উপর যে কোনো ঝড় তোফান এলে আল ইসলাহ জীবনবাজী রেখে প্রতিবাদ গড়ে তুলে।
এ ছাড়া ফ্রান্সে দারুল ক্বিরাত এর প্রচার প্রসারে আল ইসলাহ প্যারিস মহানগর শাখা কেন্দ্রীয় কমিটির সাথে সম্মিলিত ভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানানো হয়। সবাই যেন নিজ নিজ অবস্থান থেকে কুরআনের খিদমত কে এগিয়ে নিতে সহায়তা করেন।
পরিশেষে সভাপতির বক্তব্য ও দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়।
