place বাংলাদেশ শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন

শিশু নাহেল হত্যা ফ্রান্স জুড়ে তুলপার

নিজেস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ৪৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

ফ্রান্সের রাজধানী প্যারিসে পুলিশের গুলিতে ১৭ বছর বয়সী নাহেল নামে এক আলজেরীয়-বংশোদ্ভূত তরুণ নিহত হওয়ার পর থেকে গত চার রাত ধরে ব্যাপক সহিংসতা চলছে। ফ্রান্সজুড়ে চলা এই সহিংসতায় এ পর্যন্ত ৭৯ পুলিশ সদস্য আহত, ১৩০০ জনকে গ্রেফতার, ১৩৫০ যানবাহন পোড়ানো ও ২৬০ টি বিল্ডিং ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে কাতার ভিত্তক সংবাদ পত্র সিএনএনকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন।
ফ্রান্সের বিভিন্ন এলাকাতে ৩ জুলাই পর্যন্ত রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত জরুরী অবস্থা জারি করা হয়েছে।

এর আগে প্যারিসের পশ্চিম দিকে নান্তেরে এলাকায় নাহেল এম নামের এক তরুণ মঙ্গলবার গাড়ি চালিয়ে যাওয়ার সময় ট্রাফিক পুলিশ তাকে থামতে বলে। সে না থামলে পুলিশ খুব কাছে থেকে তাকে গুলি করে। পরে আহত নাহেলকে চিকিৎসা দিয়েও বাঁচানো যায়নি। আটক করা হয়েছে গুলি চালানো সেই অফিসারকে।

তার মা মুনিয়া সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন– ‘নাহেল সকাল বেলাও বলছিল , ‘মা আমি তোমাকে ভালোবাসি’, তারপর আমি কাজে যাই, এর এক ঘণ্টা পর একটা ফোন পাই—আমাকে বলা হয়, আমার ছেলেকে গুলি করা হয়েছে।’

এ ঘটনার প্রতিবাদে প্যারিসসহ গোটা ফ্রান্স জুড়ে বিক্ষোভ ও সহিংসতা শুরু হয়। বিক্ষোভকারীরা পুলিশ স্টেশনেও আগুন দেয়। ফ্রান্সজুড়ে প্রায় ৪০ হাজার পুলিশ কর্মকর্তা এই বিক্ষোভ ঠেকাতে হিমশিম খাচ্ছেন।

বিবিসি জানায়, অভিযুক্ত পুলিশ অফিসার নাহেলের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন। তার আইনজীবী বলেছেন মক্কেলের অবস্থা বেগতিক। এ ঘটনায় নাহেলের মা পুরো পুলিশ বাহিনী নয় বরং শুধু তার ছেলেকে হত্যা করা পুলিশ কর্মকর্তাকে দায়ী করেছেন।

ফ্রান্সের বিভিন্ন এলাকাতে দোকানপাট ভাংচুর-লুট, যানবাহনে অগ্নিসংযোগ ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। বিভিন্ন ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা সুপার মার্কেট, মোবাইলের দোকান, পোশাকের দোকান, খাবারের দোকান সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান থেকে লুট করছে।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ নিহত হওয়ার ঘটনাকে ক্ষমার অযোগ্য বলে মন্তব্য করে সবাইকে শান্ত থাকার আহবান জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281