অদ্য ১০ সেপ্টেম্বর,বৃহস্পতিবার, সকাল ১০ ঘটিকায় মাদরাসা প্রাঙ্গন থেকে র্যালী বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার মাদরাসা স্থলে জমায়েত হয়।
র্যালী পরবর্তী আলোচনা সভা পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) বাস্তবায়ন কমিটির আহবায়ক আলহাজ্ব হাফিজ ফাতির আহমদ এর সভাপতিত্বে ও মাদরাসার শিক্ষক মারুফ আলম তালুকদার মিজুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা কুহিনুর উদ্দিন চৌধুরী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মুসলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা হেলাল আহমদ,বালাগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি,রেদোয়ান আহমদ,ইয়াকুবিয়া হিফযুল কোরআন বোর্ড বালাগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক,হাফিজ জহি উদ্দিন চৌধুরী,অত্র এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মির্জা আব্দুল বাছিত,শেখ জুয়েল রানা,ক্বারী রওশন বেগ।
এসময় উপস্থিত ছিলেন,অত্র মাদরাসার প্রতিষ্ঠালালীন শিক্ষক আবুল হোসেন চৌধুরী,অত্র প্রতিষ্ঠানের শিক্ষক,মাওলানা আতাউর রহমান,সিনিয়র শিক্ষক মশিউর রহমান,মাওলানা আব্দুল কুদ্দুস,মির্জা নুরুল ইসলাম,আরিফুল ইসলাম,মোঃ ফয়জুল্লাহ,এমরান হোসেন,হাফিজ মির্জা কমর উদ্দিন, হাফিজ আব্দুল গফুর প্রমুখ।



