place বাংলাদেশ শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন

এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স (AIT) কর্তৃক আয়োজিত Imam and Children Safeguarding Training 2024 অনুষ্ঠিত

মারুফ আলম তালুকদার মিজু
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৩২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

ব্রিটেনের সর্বদলীয় উলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম- এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স (AIT) কর্তৃক আয়োজিত Imam and Children Safeguarding Training 2024 বিপুলসংখ্যক উলামায়ে কেরামগনের অংশ গ্রহণে সুন্দর ভাবে সু-সম্পন্ন হয়েছে।

গত ২৪ এপ্রিল বুধবার ২০২৪ইং পূর্ব লন্ডনের স্থানীয় লন্ডন মুসলিম সেন্টারের সেমিনার হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের ট্রেজারার মাওলানা শেখ মনোয়ার হুসাইনের পরিচালনায়, সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মাওলানা সালেহ আহমদ ভূইয়া।পবিত্র কুরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে ট্রেনিং এর কার্যক্রম শুরু করা হয়।

সভাপতির উদ্বোধনী বক্তব্যের পরে ইমামদের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন ইষ্ট লন্ডন মসজিদের ইমাম ও খতিব এবং এ আই টির এডভাইজারী বোর্ডের সদস্য হাফিজ মাওলানা আবুল হোসেন খাঁন।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জনাব লুৎফুর রহমান।

বিশেষ মেহমানদের মধ্যে বক্তব্য রাখেন, টাওয়ার হেমল্যাটস কাউন্সিলের ডেপুটি মেয়র জনাব মায়ূন মিয়া এবং এ আই টির এডভাইজারী বোর্ডের সদস্য প্রফেসর আব্দুল কাদের সালেহ।

কাউন্সিলের নির্ধারিত ট্রেইনারের মাধ্যমে সকাল ১০.৩০ মিনিট থেকে ১.০০ পর্যন্ত
এসোসিয়েশনের শতাধিক সদস্যদের ট্রেনিং দেয়া হয়। ট্রেনিং শেষে অংশ গ্রহণ কারিদের সার্টিফিকেট প্রধান করেন মেয়র লুৎফুর রহমান এবং অতিথি বৃন্দ।

ইসি মেম্বারদের মধ্যে উপস্তিত ছিলেন সহ সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন খাঁন, মাওলানা হাফিজ হুসাইন আহমদ,মাওলানা কাজী নাসির উদ্দিন মাওলানা ফজলুর রহমান,মাওলানা দিলওয়াল হুসাইন,মাওলানা আবু সুফিয়ান,সুহেল আহমদ, মোহাম্মদ ফরিদ উদ্দিন ও মোঃ আব্দুল্লাহ।

পরিশেষে সভাপতির দোয়ার মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281