place বাংলাদেশ বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিকশা (মিশুক) শ্রমিক ইউনিয়ন

আলোর পথে অন্ধকার দূর করে নাজমুল হুদার পথ পাঠাগার

সাহিত্য ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ১৩১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর তার পথ দেখাচ্ছেন তিনি। নাজমুল হুদা সারোয়ারের জন্ম নেত্রকোনার দুর্গাপুর উপজেলার পৌর শহরের বাগিচাপাড়ায় বাবা হাজী মো. নজরুল ইসলাম ছিলেন উপজেলা অফিসের পেশকার। মা মরহুম হেলেনা বেগম ছিলেন গৃহিণী। চার ভাই এক বোনের মধ্যে সবার ছোট নাজমুল। তিনি ২০০২ সালে দুর্গাপুরের এম কে সি এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও সুসং মহাবিদ্যালয় থেকে ২০০৪ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর ২০০৬ সালে নাসিরাবাদ কলেজ ভর্তি হলেও অনার্স শেষ করেননি। ব্যবসায় জড়িয়ে পড়েন।

নাজমুল ছাত্রাবস্থা থেকেই শিল্প-সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তিনি দুর্গাপুর সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা। পাহাড়ঘেঁষা প্রত্যন্ত আঞ্চলে জন্ম নিলেও বইপড়া তার নেশা। সব সময় চেয়েছেন নতুন প্রজন্মের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে। তার হাত ধরেই ২০২০ সালের জুনের ২ তারিখে যাত্রা শুরু হয় পথ পাঠাগার নামে একটি ভিন্নধর্মী পাঠাগারের। এরপর ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্থানে ১২টির মতো পথ পাঠাগার স্থাপন করেন।

jagonews24

নাজমুল নিজস্ব অর্থায়নে নতুন প্রজন্মের মাঝে বইপড়ার চর্চা, পাঠকদের মনের তৃপ্তি আর সমাজের নানা অবক্ষয়মূলক কর্মকাণ্ড রোধে ব্যতিক্রমধর্মী পথ পাঠাগার প্রতিষ্ঠা করেন। তিনি গ্রামের লোকালয়, হাট-বাজার, দোকান, চা স্টল, সেলুন, ফার্মেসিতে বই, সেলফ ও পাঠাগারের ব্যানার দিয়ে বইপড়ার স্থান তৈরি করে দেন। যেখানে বইপড়ার সুযোগ পান সব শ্রেণিপেশার মানুষ।

দুর্গাপুর পৌর শহরে এম কে সি এম মোড়ের সুমন সাহার টি-স্টল, চণ্ডিগড় ইউনিয়নের সাতাশি বাজারের আজিজুল ইসলামের ফার্মেসি, উপজেলা প্রেসক্লাব মোড়ের খোকন মিয়ার হোটেল, নাজিরপুর মোড়ের তোতা মিয়ার অল ম্যান সেলুন, রিক্শাচালক তারা মিয়ার ব্যাটারি চালিত অটোরিক্শায়, কুল্লাগড়া ইউনিয়নের ভেন্নাকান্দা চৌরাস্তার আশরাফুল ইসলামের ফার্মেসি, বহেরাতলীর মোবারক হোসেন মিলনের সেলুন, দুবাউড়া উপজেলার চারুয়াপাড়া গ্রামের শামসুল হক মৃধার ফার্মেসি, ধোবাউড়া তিলক সরকারের গার্মেন্টসের দোকান, ধর্মপাশার ধনা মিয়ার নৌকায়, পাঁচগাঁও বকুল মাস্টারের ফার্মেসিতে পাঠাগার স্থাপন করেন।

jagonews24

নাজমুল শুরু থেকেই একদল উদ্যমী তরুণ নিয়ে পথ পাঠাগারের পরিচালনা পর্ষদ গঠন করেন। পরিচালনা পর্ষদের দায়িত্বে আছেন মাসুদ রানা, সাংবাদিক রাজেশ গৌড়, তন্ময় সাহা, পলাশ সাহা, জিয়াউল হক শুভ, শিপন, রবি দাস প্রমুখ। তারা বইপড়া আন্দোলনের পাশাপাশি জাতীয় দিবস, সামাজিক সচেতনতা বাড়াতে নানা কর্মসূচি, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী দান, শিক্ষামূলক প্রতিযোগিতা, কুইজসহ এলাকার উন্নয়নমূলক কাজ করে থাকেন।

jagonews24

দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার রাজীব-উল-আহসান বলেন, ‘পাঠকের উন্নত মানসিকতা সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে আসছে পাঠাগারটি। আমি পথ পাঠাগারের কিছু শাখা উদ্বোধনের সময় ছিলাম। নাজমুল হুদার কাজ সত্যি প্রশংসনীয়। তার এ বইপড়া বা পাঠাগার আন্দোলন সফল হবে। আমরা সব সময় তার পাশে আছি। আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে।’

জালালাবাদ /৫৭৮৮

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281