place বাংলাদেশ রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ

বিয়ের আগে জন্ম, ৯০ দিনের শিশুকে কোলে নিয়ে বিয়ের পিঁড়িতে মা

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৪৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিশুর বয়স ৯০ দিন। বাবা-মায়ের বিয়ের আগেই তার জন্ম হয়েছে। তবে এ জন্ম কোনো অলৌকিক নয়। বুধবার শিশুর বাবা আশিষ বাউরী ও মা কুঞ্জুমালের বিয়ে হয়।

 

আশিষ বাউরী ও কুঞ্জুমালের প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায়ে সে সম্পর্ক শারীরিক সম্পর্কে গড়ায়। তখন শিশুটি তার মায়ের গর্ভে আসে; কিন্তু শিশু আঁচলের বাবা বাউরী মেনে নেয়নি।

 

জানা যায়, মৌলভীবাজারের রাজনগর উপজেলার ইন্দানগর চা বাগানের চা শ্রমিক কুঞ্জুমালের সঙ্গে দীর্ঘ ১২ বছরের প্রেমের সম্পর্ক ছিল চা শ্রমিক আশিষ বাউরীর। প্রেমের সম্পর্ক শারীরিক সম্পর্কে জড়ালে আঁচল তার মায়ের গর্ভে আসে।

 

আঁচলের মা কুঞ্জুমাল যখন ৫ মাসের অন্তঃসত্ত্বা তখন বাবা আশিষ ভাউরী গর্ভের সন্তান নষ্ট করার চেষ্টা করেছিলেন। এ অভিযোগে কুঞ্জুমাল রাজনগর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় পুলিশ ২০২৩ সালের ১১ আগস্ট আশিষ বাউরীকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। জেলা আদালত আশিষ বাউরীর জামিন নামঞ্জুর করেন।

 

পরবর্তীতে বিগত ১১ মার্চ জামিনের জন্য হাইকোর্টে আবেদন করলে বাদী কুঞ্জুমালকে বিয়ের শর্তে আসামির জামিন মঞ্জুর করেন। হাইকোর্টের নির্দেশের আলোকে ধর্মীয় সব নিয়ম মেনে মৌলভীবাজার কারাগার এ বিয়ের আয়োজন করে। বিয়ে পড়ান বাগানের পুরোহিত পংকজ উপাধ্যায়। এ সময় উভয়ের স্বজন ও বাগানের পঞ্চায়েত উপস্থিত ছিলেন।

বিয়ের সময় ৩ মাস বয়সের আঁচলকে কোলে নিয়ে কারাগারে আসেন কুঞ্জুমাল। আঁচলকে তার মামির কোলে রেখে বিয়ের আনুষ্ঠানিকতা করেন কুঞ্জুমাল।

 

মৌলভীবাজার জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার শাওন মজুমদার।

 

আসামিপক্ষের সুজন কান্তি বিশ্বাস বলেন, হাইকোর্টের এ রায় বিচার ব্যবস্থায় একটি মাইলফলক। এ রায়ের মাধ্যমে ৩ জন ব্যক্তি নতুন জীবন ফিরে পেয়েছে।

 

জেল সুপার মুজিবুর রহমান মজুমদার বলেন, ধর্মীয় সব নিয়ম মেনে হাইকোর্টের নির্দেশের আলোকে এ বিয়ে হয়েছে। আমরা নবদম্পতির উন্নত জীবন কামনা করি।

 

তিনি আরও বলেন, হাইকোর্টের পরবর্তী নির্দেশনার পূর্ব পর্যন্ত আশিষ বাউরী কারাগারে থাকবেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281