place বাংলাদেশ রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ

জনতার আস্থার প্রতীক ফজলুল হক খান সাহেদ: রাফসান মোহাম্মদ রাহিন

প্রেস বিজ্ঞপ্তি
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৬৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

জনতার ভালোবাসা আর দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার কারণে এলাকায় ব্যাপক আলোচনায় রয়েছেন ফজলুল হক খান সাহেদ। সাবেক দুইবারের ভাইস চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা এই জননেতা সাধারণ মানুষের সুখ–দুঃখে পাশে দাঁড়িয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন “জনতার নেতা” হিসেবে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজলুল হক খান সাহেদ তাঁর রাজনৈতিক জীবনে সততা, ভদ্রতা ও মানবিক আচরণের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছেন। দায়িত্বে থাকাকালীন সময়ে তিনি উন্নয়নমূলক কর্মকাণ্ড, সামাজিক সহনশীলতা ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন।


দুইবার ভাইস চেয়ারম্যান এবং একবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দল-মত নির্বিশেষে সকল মানুষের পাশে দাঁড়ান। বিশেষ করে দরিদ্র, শ্রমজীবী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য তাঁর ভূমিকা এলাকাবাসীর কাছে প্রশংসিত।
এলাকাবাসী বলছেন, সাহেদ ভাইয়ের জনপ্রিয়তা কোনো অর্থবিত্ত বা প্রচারের ফল নয়—এটি মানুষের ভালোবাসা ও দীর্ঘদিনের সেবার প্রতিফলন। তিনি কখনো বিদ্বেষের রাজনীতি করেননি; বরং সহনশীলতা ও সৌহার্দ্যের রাজনীতিতে বিশ্বাসী।

এক স্থানীয় বাসিন্দা বলেন,
“সাহেদ ভাই সবসময় মানুষের কথা শোনেন। তিনি ক্ষমতায় থাকুন বা না থাকুন, আমরা তাকে পাশে পাই।”
অন্য একজন বলেন,
“এই এলাকায় যিনি সত্যিকারের জনতার নেতা, তিনি ফজলুল হক সাহেদ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততার কারণে সাহেদ ভাই এখনো এলাকাবাসীর কাছে একজন গ্রহণযোগ্য ও আস্থাভাজন নেতা হিসেবে বিবেচিত। আগামীতেও তিনি জনকল্যাণমূলক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক খান সাহেদ কে নিয়ে রাফসান মোহাম্মদ রাহিনের লেখনী।

বিজ্ঞপ্তি

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281