place বাংলাদেশ সোমবার, ১১ মে ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সায়্যিদ আহমদ বেরলভি রহ. এর প্রাণের বিনিময়ে উপমহাদেশে সুন্নীয়ত প্রতিষ্ঠিত হয়েছে: —-মাওলানা মাসুক আহমদ মহান মে দিবস : প্রবাসীদের শ্রম অধিকার নিশ্চিত করতে হবে – হাবিবুল ইসলাম এনাম চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল!

যুক্তরাজ্যে সন্তানের সামনেই স্বামীর হাতে খুন হলেন স্ত্রী

ইবাদুর রহমান জাকির
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৩৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

যুক্তরাজ্যের বাংলাদেশি অধ্যুষিত শহর ব্রাডফোর্ডে স্বামীর ছুরির আঘাতে প্রাণ হারিয়েছেন কুলসুমা আক্তার শিউলি নামে এক বাংলাদেশি। তার গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলায়।

নিহত শিউলির ভাই আক্তার হোসেন যুক্তরাজ্যের ওল্ডহামে বসবাস করেন। সোমবার তিনি অভিযোগ করেন, গত শনিবার লন্ডনের স্থানীয় সময় বিকালে ৫ মাস বয়সী শিশুপুত্রের সামনেই শিউলিকে ছুরি আঘাত করেন স্বামী হাবিবুর রহমান মাসুম। এ ঘটনার পর থেকে মাসুম পলাতক।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মাসুম ও শিউলি দম্পতি দুই বছর আগে সিলেটের বিশ্বনাথ থেকে যুক্তরাজ্যে আসেন। মাসুম আসেন স্টুডেন্ট ভিসায় আর স্ত্রী শিউলি আসেন মাসুমের নির্ভরশীল হিসেবে। শুরুতে ওল্ডহাম এলাকায় থাকতেন এ দম্পতি। তাদের পারিবারিক কলহ শুরু হলে একপর্যায়ে তা পুলিশ পর্যন্ত গড়ায়। পরে পুলিশ শিউলিকে সোশ্যাল সার্ভিসের মাধ্যমে আগের বসবাসস্থল থেকে সরিয়ে ব্রাডফোর্ডে নিরাপদে রাখার ব্যবস্থা করে। কিন্তু স্বামী মাসুম পুলিশের নিষেধ না মেনে শিউলির গতিবিধি নজরদারি শুরু করেন। ঘটনার দিন ইফতারের আগে শিউলি তার শিশুপুত্রকে নিয়ে খাবার কিনতে বের হন। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা মাসুম শিউলিকে ধারালো ছুরি দিয়ে আক্রমণ করেন।

শিউলির ভাই আক্তার হোসেন তার বোনের খুনিকে ধরিয়ে দিতে সবার সহযোগিতা চেয়েছেন। শিউলির পোস্টমর্টেম শেষে মরদেহ পেলে জানাজা ও দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

লন্ডনের বিশিষ্ট কমিউনিটি নেতা বলেন, মূলত আর্থিক অনটন, দেশ থেকে আসার পর স্বপ্নের লন্ডনের সঙ্গে বাস্তবতার আকাশ-পাতাল ফারাক যুক্তরাজ্যে সদ্য আসা বাংলাদেশি পরিবারগুলোতে ক্রমবর্ধমান দাম্পত্য কলহের মূল কারণ। প্রতিদিন কমিউনিটির কোথাও না কোথাও দাস্পত্য কলহ থেকে সংঘাতের খবর পাওয়া যায়।

প্রবীণ কমিউনিটি নেতা কে আফছারুল আমিন বলেন, রোজার মাসে এরকম ঘটনা ভয়াবহ উদ্বেগ ও উৎকণ্ঠার। বর্তমানে নতুন আসা বাংলাদেশিদের মধ্যে দাম্পত্য কলহ বিরাট সমস্যায় রূপ নিয়েছে। আমরা জানতে পারলে সামাজিকভাবে উদ্যোগ নিয়ে চেষ্টা করছি সমস্যাগুলো সমাধানের।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281