place বাংলাদেশ সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
সিলেটের কন্ঠ ও যন্ত্রশিল্পীদের সংঘটিত করার লক্ষ্যে সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক কার্ড বিতরণ পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী

মাল্টা’য় জাল পাসপোর্টসহ আটক ৩০ বাংলাদেশি জেলে

প্রবাস বাংলা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ১১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

মাল্টায় জাল পাসপোর্ট নিয়ে প্রবেশের সময় ৩০ বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় পুলিশ।

আদালত তাদের ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করেছেন। ২৬ জুন এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করে টাইমস অব মাল্টা।

জাল পাসপোর্টে প্রবেশের দায়ে তারা এখন কারভোগ করছেন। জানা গেছে, জাল পাসপোর্টগুলো গ্রিস থেকে নেওয়া হয় এবং এগুলো দিয়ে মাল্টায় প্রবেশের চেষ্টা করা হলে পুলিশ তাদের আটক করে।

এ ব্যাপারে পুলিশ জানায়, গ্রিসের এথেন্স থেকে তারা মাল্টা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় বিমানবন্দরকর্মীরা তাদের হাতে পাকিস্তানি কাগজপত্র দেখে এগুলো পরীক্ষা করে বিভ্রান্তিমূলক তথ্য পান।

পুলিশের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, এসব ভুয়া ভ্রমণের কাগজপত্র ৫০০ ইউরো দিয়ে ক্রয় করেন গ্রিস থেকে এবং তাদের আশ্বাস দেওয়া হয়েছিল সেনজেনভুক্ত গ্রিস থেকে মাল্টায় গেলে তাদের কোনো সমস্যা হবে না।

মাল্টা থেকে অন্য ফ্লাইটে তাদের ইতালি বা বেলজিয়াম চলে যাওয়ার পরিকল্পনা ছিল।

এদিকে মাল্টা থেকে ইতোমধ্যে চার বাংলাদেশিকে শনিবার মাল্টা থেকে ফেরত পাঠানো হয় বলে জানা গেছে। এ ব্যাপারে গ্রিসে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মো. খালেদ জানান, যারা দেশে যাচ্ছেন তারা আসলে স্বেচ্ছায় ফিরে যাচ্ছেন। পুলিশ আমাদের এ বিষয়ে অবহিত করে না, তাই এটি আনুষ্ঠানিকভাবে দূতাবাস জানেন না।

জালালাবাদ /৬৮৯০

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281