place বাংলাদেশ সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক

ফেঞ্চুগঞ্জে

রাসেল আহমেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার
মানিক কোনা বন্দরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল পাশার বিরুদ্ধে বিদ্যালয়ের ভূমি দাতার ছেলে ও ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মুজিবুর রহমান ১৪ ই সেপ্টেম্বর রোজ বুধবার উপজেলা শিক্ষা অফিসারের কাছে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ এনে একটি অভিযোগপত্র প্রধান করেন।

এসময় অভিযোগ পত্রে তিনি উল্লেখ করে বলেন যে গত কয়েকদিন যাবৎ অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের বিভিন্ন প্রক্রিয়া চলছে প্রধান শিক্ষক কামাল পাশা তাহার পছন্দ মত লোক দিয়ে মনগড়া কমিটি গঠন করেন।এলাকার কোন লোক জানেনা এমন কি বিদ্যালয়ের ছাত্র ছাত্রী দের অভিভাবকরা ও জানেন না এবং দাওয়াত দেওয়া হয় নি। আমি একজন দাতা সদস্য হিসাবে উনার নিকট থেকে কোন দিন কোন চিঠি বা দাওয়াত পাই নাই । তিনি এলাকার একজন জামায়াতের লোক কে বিদ্যালয়ের সভাপতি নির্বাচন করার পায়তারা করতেছেন , সভাপতি নির্বাচনের দিন কাউকে বলেন নাই এমন কি মিটিং করেন নাই, এমন কি বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক রা জানেন নাই, এমতাবস্থায় প্রধান শিক্ষক কামাল পাশা তিনি একা উনার মনগড়া ম্যানেজিং কমিটি গঠন করেন। এলাকাবাসীর ধারনা উনি বিভিন্ন সময়ে বিদ্যালয়ের যে অনিয়ম ও দুর্নীতি করেন তা গোপন রাখার জন্য উনার মনমতো লোক দিয়ে কমিটি গঠন করেছেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক দের বিভিন্ন অভিযোগ তাহাদের সাথে প্রধান শিক্ষক খুব খারাপ আচরন করেন, সভাপতি আব্দুল কাদির বদলার সাহেব এর কাছে বিচার দিয়েও কোন প্রতিকার পান নাই। প্রধান শিক্ষক এর খারাপ আচরণের কারনে সহকারী শিক্ষক দের মন-মানসিকতা খারাপ হওয়ায় বিদ্যালয়ের ছাত্র ছাত্রী দের লেখা পড়ার মান অত্যন্ত নিম্ন মানের হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল পাশা ক্ষুদ্ মেরামত ও স্লিপ ফান্ডের টাকা বিদ্যালয়ের কাজে খরচ না করে তুলে নিয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল পাশা রিলিজ স্লিপের ৭৯,০০০/টাকা সভাপতির স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন করে বিদ্যালয়ের কোন কাজ করেন নাই। এবং শিক্ষক গণের মাসিক বেতনের সীটে সভাপতির স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন করে থাকেন। উনার স্বেচ্ছাচারিতার কারনে বিদ্যালয়ের সার্বিক অবস্থা বর্তমানে ধ্বংসের পথে, বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর ভর্তির হার দিন দিন কমতেছে, লেখা পড়ার মান খুব খারাপ, একজন অদক্ষ অসৎ প্রধান শিক্ষা এর কারনে বিদ্যালয়টি ধ্বংস হয়ে যাবে। এলাকাবাসীর দাবী প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে এর বিহিত ব্যবস্থা গ্রহন করার জন্য।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281