place বাংলাদেশ বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

আরব আমিরাতে বাংলাদেশের মালিকানাধীন আল সাদা রিয়েল এস্টেট এর ৫৩ তম জাতীয় দিবস পালন

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান আল সাদা রিয়েল এষ্টেট এর পক্ষ থেকে আমিরাতের ৫৩’তম জাতীয় দিবস উপলক্ষে অদ্য ৩০ নভেম্বর বেলা ১১ঘটিকার সময় আজমানস্থ “আল সাদা রিয়েল এষ্টেট” এর চেয়ারম্যান ইব্রাহিম হোসেন এর সভাপতিত্বে অফিস হলরুমে আনুষ্ঠানিকভাবে ঈদ আল ইতিহাদ উদযাপন হয়েছে।

এসময় বক্তারা বলেন, বিশ্বের নানা দেশের মানুষেরা শান্তির জন্য আমিরাতেবাস করেন। পৃথিবীর কাছে আমিরাত শান্তির এক অনন্য দেশ।

আমিরাতের জাতীয় পতাকা উত্তলন এর মাধ্যমে সূচিত অনুষ্ঠানে একাউন্ট ম্যানেজার আবু হেনা’র সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাতের বংশদ্ভূত আরিফ খালিফা বাখিত বীন হেনদি আল আলেলি, সাদ ফারহান, আবু নসর, আরো’আ আবু আব্দুল হাদী, বক্তব্য রাখেন হানী, ঈসা, মুহাম্মদ শফিক, আজাদ, মির্জা আবু সুফিয়ান, ফরিদ, এমাদাদুল হক শিপন, তরিকুল ইসলাম ইমন, মঞ্জুর হোসেন, সাইফুল ইসলাম, আদনান, মুহাম্মদ, ফয়সল, তানভীর, বাবুল সহ আরো অনেকে।

এ সময় অতিথিরা আল সাদা রিয়েল এস্টেটের সুন্দর আগামি প্রত্যাশা করে সকলের সহায়তা কামনা করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281