place বাংলাদেশ রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

বাংলাদেশি আমেরিকান রিয়েল এস্টেট ব্যবসায়ী ও রিয়েলটর এজেন্টদের সংগঠন (এবারনি)র বার্ষিক গেট টুগেদার অনুষ্ঠিত

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশি আমেরিকান রিয়েল এস্টেট ব্যবসায়ী ও রিয়েলটর এজেন্টদের সংগঠন “এসোসিয়েশন অব বাংলাদেশী আমেরিকান রিয়েলটরস অব নিউইয়র্ক” (এবারনি) এর বার্ষিক গেট টুগেদার শনিবার লং আইল্যান্ডের গ্রেটনেকের লিওনার্দস পালায্যোতে অনুষ্ঠিত হয়।

নিউইয়র্কের প্রায় দুই শতাধিক লাইসেন্সড রিয়েলটর এবারনির সদস্য। সংগঠনের দ্বিতীয় এই বার্ষিক গেটটুগেদারে প্রায় ১২৫ জন লাইসেন্স রিয়েলটর অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের আয়োজক ছিলেন “এবারনি” এর এডমিন ও মডারেটর মোহাম্মেদ রহমান শাহিন, মোহাম্মদ কবির, শাকিল আহমেদ, বদরুল চৌধুরী, নাদির এ. খান, সাব্বির আহমেদ, ইমরান ভুইয়া, কাজী হুসেইন, ইমাম হাসান, কবির মুন্সি ও আহনেদ সৌরভ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক থেকে প্রকাশিত ঠিকানা পত্রিকার সম্পাদক মন্ডলির সভাপতি এম এম শাহীন, নিউইয়র্ক সময় এর সম্পাদক জাকারিয়া মাসুদ ও প্রবাস পত্রিকার সম্পাদক মন্ডলির সভাপতি মোহাম্মদ সাইদ ।

অনুষ্ঠানের অন্যতম আয়োজক রিয়েলটর জনাব নাদির এ. খান জানান, নিউইয়র্কে বাংলাদেশি রিয়েলটরদের মধ্যে সম্প্রীতির বন্ধন তৈরি করা, পারস্পরিক সাহায্য সহযোগিতা করা, রিয়েল এস্টেট ব্যবসার তথ্য ও অভিজ্ঞতা বিনিময়, সবার মধ্যে শক্ত নেটওয়ার্কিং তৈরি করার মাধ্যমে পরস্পরের উন্নয়ন ও এ খাতে বাংলাদেশিদের একটা শক্ত অবস্থান তৈরির উদ্দেশ্যেই এই গেট টুগেদার আয়োজন করা হয়।

এছাড়া সংগঠনের মাধ্যমে রিয়েলটর এজেন্টদের একই ছাতার নিচে আনা এবং তাদের ভালো প্রশিক্ষণের মাধ্যমে নিজ ক্ষেত্রে আরো দক্ষ করে তোলা হবে। একই সঙ্গে বাংলাদেশী কমিউনিটির মানুষজনকে আরো বেশি আবাসন সুবিধা দেয়ার লক্ষ্য এই রিয়েলটরদের সংগঠনের।

অনুষ্ঠানটির স্পঞ্চর হিসাবে ছিল মর্টগেজ ব্রোকার মোঃ কামাল, রিয়েল এস্টেট অ্যাটর্নি আফার বকশ, এক্সিট প্রাইম ব্রোকার জামান মজুমদার, লোন অফিসার শামনুন শিবলী, রিয়েল এস্টেট ব্রোকার সাব্বির আহমেদ, হোম ইন্সপেক্টর খুররম আগা ও ইউআইএফ ইসলামিক ফিনান্সিং সলিউশনের মুয়াহেব বিল্লাহ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন গায়ক চন্দন ও নাজু আকন্দ। মিডিয়া পার্টনার ছিল সাপ্তাহিক নিউইয়র্ক সময় ও আইবিটিভি ইউএসএ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281