place বাংলাদেশ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
❰ ফেঞ্চুগঞ্জে ভরাট হওয়া খাল খনন সহ দখলমুক্ত করার দাবি এলাকাবাসীর ❰ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত ❰ সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক নিয়োগ ❰ দশ দিনেও খোঁজ নেই হবিগঞ্জের নিখোঁজ মাদ্রাসা ছাত্রীর ❰ নারী ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন তামিম ❰ জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী ❰ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড দাবি ❰ জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আটক ❰ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: সালাউদ্দিন ❰ জনপ্রতিনিধি হয়ে জীবনের শেষ সময়টুকু মানুষের সেবায় কাটাতে চান মাওলানা শেখ সাইফুল আলম সিদ্দিকী ❰ ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মুসলিমাবাদ ইসলামিয়া হাফিজিয়া আলিম মাদরাসার  র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  ❰ বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্টের কমিটি গঠন ❰ সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী ❰ মোয়াজ্জেম হোসেন সাহেদ-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি ও অপপ্রচার, কড়া প্রতিবাদে বিএনপি নেতারা ❰ হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ

ওসমানীনগরে একাঘরে যুবতীর উপর হামলা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৪১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটের ওসমানীনগরের ৮নং গোয়ালাবাজার ইউনিয়নের নিজ-করনসী গ্রামে একাঘরে পেয়ে যুবতীর উপর হামলা করে ইমরান হোসেন গফুর বক্স ও তার মামাত ভাই মিছলু মিয়া নামক দুই সন্ত্রাসী।

সরেজমিনে জানাগেছে আজ ১৭ মার্চ (রবিবার) করনসী গ্রামের কাদির বক্স ও লুতপা বেগম দম্পতির একমাত্র মেয়ে শারমিন বেগম (১৮) এর উপর এ হামলা ঘটে।

জানাগেছে পূর্বের পারিবারিক শত্রুতার জের ধরে শারমিন বেগমের বাবা, মা ও ভাইয়ের উপর গত ১৮ জানুয়ারী মাননীয় অতিরিক্ত চিপ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ও আমলী ০১নং আদালত সিলেট ওসমানীনগর সিআর মামলা নং ১৬/২০২৪ইং থাকাবস্থায় গত ১৪ মার্চ (বৃহস্পতিবার) ওসমানীনগর থানায় আরেকটি মামলা দায়ের করে ইমরান হোসেন গফুর বক্স এবং ১৫ মার্চ (শুক্রবার) ভোরে শারমিন বেগমের বাবা কাদির বক্সকে গ্রেফতার করে ওসমানীনগর থানা পুলিশ।

শারমিন বেগমের মা ও বড় ভাই বাড়ীতে না থাকায় এবং তার পার্শ্বের ঘরে চাচা/চাচী ঘরে নেই সেই সুযোগে সকাল ১১ ঘটিকার সময় ইমরান হোসেন গফুর বক্স ও তার মামাত ভাই মিছলু মিয়া শারমিন বেগমের ঘরে ঢুকে তাকে গলায় চেপে শ্বাসরোদ্ব ও শ্লীলতাহানীর চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে।

শারমিন বেগমের শুর চিৎকার শুনিয়া তার চাচাতো বোন আসিলে ইমরান হোসেন গফুর বক্স ও তার মামাত ভাই মিছলু মিয়া পালিয়ে যায় পরে ইর্মাজেন্সী ৯৯৯ কল করিয়া নিরাপত্তা চাহিলে প্রায় এক ঘন্টা পরে আসে ওসমানীনগর থানা পুলিশ, ততক্ষনে আসামীরা বাড়ী থেকে পালিয়ে যায়।

শারমিন বেগম বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করেন, শারমিন বেগম বলেন আমার বাবা,মা ও ভাই কেহ আমার বাড়ীতে নেই বিধায় আমার জীবনের নিরাপত্তার ঝুকি রহিয়াছে আমি প্রশাসনের কাছে আমার জীবনের নিরাপত্তা চাই।

৯৯৯ এর অভিযোগ পেয়ে ওসমানীনগর থানার এস আই কাশি চন্দ্র শর্মা ঘটনাস্থলে পৌছালে অভিযুক্তদের ঘরে তালা ঝুলানো মিলেছে বলে জানান।

ওসমানীনগর থানা অফিসার্স ইনচার্য রাশেদুল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-faeff433b023e5b44432