সিলেট ৫ (জকিগঞ্জ -কানাইঘাট) থেকে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মনোনীত স্বতন্ত্র প্রার্থী মাওলানা হুছামুদ্দীন চৌধুরী মূলত বিশেষ কিছু কারণে নির্বাচনে অংশ নিচ্ছেন।
হয়তোবা অনেকে জানার জন্য অধিক আগ্রহে আছেন।
তিনি বলেন – নির্বাচনে আমি নিজের ইচ্ছায় দাঁড়াই নি আমাকে সর্বস্তরের জনগণ একাধিকবার চাপ দিয়েছে তাই। নির্বাচনে দাঁড়িয়েছি ইসলামের বৃহৎ সার্থে।নির্বাচনের মূল কারণ হচ্ছে ইসলামি শিক্ষার ওপর গুরুত্বপূর্ণ ভুমিকা রাখা।
যেখানে অন্যায় সেখানে আমার প্রতিবাদ। যেখানে অসহায় বনি আদম সেখানে আমাদের সেবা। গরীব দুঃখী মানুষদের পাসে দাড়ানো।
জয় পরাজয় মহান রবের হাতে এটা নিয়ে আমার কোন চিন্তার কারণ নাই। বিজয় না আসলে আমি যে অপদস্ত হব এটা সম্পুর্ন ভুল ধারণা কেননা ইজ্জতের মালিক মহান আল্লাহ। এই দেশের মুসলিম উম্মাহ কে নাস্তিক মুরতাদের হাত থেকে রক্ষা করা।আমার বাবার সারাজীবনের যে পরিশ্রম তা বৃথা যেতে পারে না।এই দেশ এবং দেশের জনগণ কে তার অধিকার ফিরিয়ে দিতে হবে।আমি পরাজিত হলেও এই দেশের মানুষের অন্তরে থাকব কেননা আমি কখনো নিজের হয়ে কথা বলি না, এই দেশের ১৮ কোটি মুসলমানদের পক্ষে কথা বলি।
কর্মীদের প্রতি আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী বলেন –
নির্বাচন নিয়ে কোন প্রকার অশান্তি সৃষ্টি করা যাবে না। জনসাধারণ কে নির্বাচনের দাওয়াত দেওয়ার পাশাপাশি নিজের আখলাকে হাসানাহ তথা সুন্দর আচরণ দেখানো।
কিছু লোক আমাদের বিরুদ্ধে যথই কথা বলুক না কেন কোন ভাবে তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না।সকল কর্মী ঐক্য হয়ে ইসলামের সু মহান সার্থে খালিস নিয়তে পরিশ্রম করা।উগ্রবাদীদের সাথে তর্কে জড়ানো যাবে না।সবাই ঐক্য হয়ে কাজ করতে হবে।



