place বাংলাদেশ শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন

আমিরাতে আল মামুরা গ্রুপের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
  • প্রকাশের সময় : সোমবার, ৮ মে, ২০২৩
  • ৪৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

প্রবাসীদের স্বার্থে আল মামুরা গ্রুপ সব সময় পাশে থাকবে। বিপদগ্রস্থ প্রবাসীদের সকল সমস্যা সমাধানে এগিয়ে আসবে। বাংলাদেশের সুনাম অর্জনে আল মামুরা গ্রুপ কাজ করে যাচ্ছে।

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশী মালিকাধীন প্রতিষ্ঠান আল মামুরা গ্রুপের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে এসব বলেন বক্তারা।

গতকাল ০৮মে রবিবার বাংলাদেশ সমিতি শারজাহের বঙ্গবন্ধু হলরুমে পবিত্র ঈদুল ফিতর পরবর্তী ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল মামুরা গ্রুপের চেয়ারম্যান মির্জা আবু সুফিয়ান। আব্দুল্লাহ আল মামুন ও মির্জা হাবিবুর রহমান এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় প্রশিক্ষন সম্পাদক মাওলানা আবু ছালেহ মোহাম্মদ কুতবুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঈদ মুসলমানদের জন্য আনন্দের খোরাক। ঈদ মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে। ধনী-গরীব, বাদশাহ-ফকির একই সারিতে বসার অতুলনীয় শিক্ষা দেয় ঈদ।

তিনি আরও বলেন, মাহে রামাদান ছিল মুমিনের জন্য কুরআনুল কারীমের সাথে সম্পর্ক তৈরি করার মোক্ষম সুযোগ। পাশাপশি এই মাসের শিক্ষা ব্যক্তিজীবন সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।

প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামি আলোচক মাওলানা আব্দুল আহাদ জিহাদি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ আরব আমিরাত শাখার সাবেক সভাপতি মাওলানা জয়নুল আবেদিন, আজমান এর বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী ও দানবীর আলহাজ্ব আজমল আলী, শারজাহ আল ইসলাহ’র সাবেক সভাপতি মাওলানা ছাদিকুর রহমান চৌধুরী, শারজাহ’র ব্যবসায়ী বিশিষ্ট সমাজ সেবক আব্দুল আলিম, সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা আব্দুল মালেক মলিক, ফুজিরাহর বিশিষ্ট ব্যাবসায়ী মাহমুদুর রহমান মাহমুদ, আজমানের বিশিষ্ট ব্যাবসায়ী হারুনুর রশিদ, দুবাই আওয়ামীলীগের সভাপতি শাহীন তালুকদার, শারজাহের বিশিষ্ট ব্যাবসায়ী ক্বারী আব্দুল মালিক, আল আইনের পরিচিত মুখ মুহিবুর রহমান মুহিব, শামসুল করিম জাহাঙ্গীর, কয়সর আহমদ, জাহাঙ্গীর আলম, আল মামুরা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ ইব্রাহিম আলী।

আরো বক্তব্য রাখেন সামাজিক ব্যাক্তিত্ব মোহাম্মদ মুজিব আজহার, রহমত আলী, ফয়েজ আহমদ, মো. বুরহান উদ্দিন, আব্দুর রহমান, দুলন চৌধুরী, জাকির হোসেন, আলী হোসেন, মোহাম্মদ রেজাউল গনি কাজল, মোহাম্মদ মুজাহেরুল ইসলাম, আহমদ তালুকদার, ফয়জুল ইসলাম, জাহেদ খান, আব্দুল আলিম, শুভন আহমদ, কাছন আলী, হাজী শফিকুল হক, হাজী ইলিয়াস, হাফিজ দুদু মিয়া, কামরুল হাসান, আলিম উদ্দিন, মুজাক্কির হোসেন রাহিম, আজিজুর রহমান শিপু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. আসিফ, আব্দুর রহমান বিশ্বাস, মো. শাজন মিয়া, রুমেল মিয়া, মির্জা সাহাদ, সাঈদ আহমদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আল মামুরা গ্রুপের আগামী দিনের কর্নধার মির্জা শাহী মোবারক ও হামদ পরিবেশন করেন মাহফুজুর রহমান চৌধুরী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281