place বাংলাদেশ বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিকশা (মিশুক) শ্রমিক ইউনিয়ন

চেন্নাইয়ের বেঙ্গল এসোসিয়েশন সংবর্ধনা দিলো অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলকে

বিজ্ঞপ্তি
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩
  • ৪৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ডিভিশন প্রধান ও সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলকে সংবর্ধনা দিয়েছে চেন্নাইয়ে বসবাসরত বাঙ্গালীদের সংগঠন বেঙ্গল এসোসিয়েশন চেন্নাই। আজ (২৮ জানুয়ারী) চেন্নাইয়ে নিজস্ব ভবনে
অনুষ্ঠানরত পৌষ মেলায় তাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করে ৯৫ বছরে পা রাখা এই সংগঠনটি। মেলাটির আয়োজকও চারাই। উল্লেখ্য বেঙ্গল এসোসিয়েশন চেন্নাই তামিলনাড়ুতে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চার প্রধান প্রতিষ্ঠান। বিভিন্ন জ্ঞানী-গুনী ও স্ব স্ব ক্ষেত্রে স্বনামধন্য মানুষের সহযোগীতা, সান্নিধ্য ও পৃষ্ঠপোষকতায় ধন্য এই প্রতিষ্ঠানটি। প্রবাসে নিরন্তর বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চা এবং পাশাপাশি পরবর্তী প্রজন্মের মধ্যে মাতৃভাষার প্রতি ভালোবাসা এবং দায়বদ্ধতায় বীজটুকু রোপন করাও এই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য। শুধুমাত্র বাংলা ভাষাই না, পাশাপাশি অন্যান্য ভাষা ও সংস্কৃতির প্রতিও শ্রদ্ধাশীল এই সংগঠনটি। তাই তামিলনাড়ুর বিখ্যাত পোঙ্গল উৎসব আর বাঙ্গালীর পৌষ পার্বন একসাথে উদযাপন করে আসছে সংগঠনটি।

নাচ, গান, নাটক আর নানা ধরনের পিঠা-পায়েসের সমাহারে খুবই আকর্ষনীয় হয়ে উঠেছিল বেঙ্গল এসোসিয়েশন চেন্নাইয়ের এবারের আয়োজনটি। উল্লেখ্য অধ্যাপক ডা. স্বপ্নীল ছাড়াও এবারের পৌষ উৎসবে বেঙ্গল এসোসিয়েশন চেন্নাই বিশেষ সন্মাননা প্রদান করেন বিশ্ব কবি মঞ্চের সভাপতি, বাংলাদেশের বিশিষ্ট কবি পুলক কান্তি ধরকেও। সংগঠনের সাধারন সম্পাদক বিপ্লব ভক্ত বলেন এবারের পৌষ মেলায় বাংলাদেশের এই দুই গুনীজনকে সংবর্ধিত করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত।

অনুস্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শ্রী চান্দী মখার্জী, শংকর নেত্রালয়ের অধ্যাপক ডা. জোতির্ময় বিশ্বাস প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281