place বাংলাদেশ রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
মহান মে দিবস : প্রবাসীদের শ্রম অধিকার নিশ্চিত করতে হবে – হাবিবুল ইসলাম এনাম চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ই-পাসপোর্ট দ্রুততম সময়ে সম্পন্ন করার দাবী জানিয়েছেন আমিরাত প্রবাসীরা

হোসাইন আহমদ
  • প্রকাশের সময় : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৬০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

-ই-পাসপোর্ট সেবা আরও দ্রুততার সঙ্গে সম্পন্ন করার দাবি জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা। এছাড়া দেশটিতে থাকা বাংলাদেশের দুটি মিশনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র পেতে চান তারা।

শনিবার (৬ আগস্ট) রাতে বাংলাদেশ প্রেস ক্লাব, ইউএই আয়োজিত এক সভায় এই দাবি তুলে ধরা হয়।

শারজাহর একটি হোটেলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি শিবলী আল সাদিক। সাধারণ সম্পাদক কামরুল হাসান জনির সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মামুনুর রশীদ, যুগ্ম সম্পাদক মোদাচ্ছের শাহ, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল শাহীন, সদস্য খোরশেদ আলম জাসেদ, এসএম শাফায়েত, ইমদাদুল হক প্রমুখ।

ই-পাসপোর্ট পেতে লম্বা সময় লেগে যায় অভিযোগ করে তারা বলেন, একটি পাসপোর্টের জন্য আবেদন করে পাঁচ থেকে আট মাস পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। দীর্ঘ অপেক্ষার পরও মিশন থেকে এর সুরাহা দেয়া হচ্ছে না। এমনকি জানানো হচ্ছে না, আদৌ পাসপোর্ট হবে কি হবে না।

পরে বাংলাদেশ প্রেস ক্লাবের বর্ষপূর্তি আয়োজনে অংশ নেওয়া শৃঙ্খলা ও অভ্যর্থনা কমিটির সদস্যদের প্রশংসাপত্র তুলে দেন সংগঠনের নেতারা। এসময় দুটো কমিটির সদস্যদের মধ্যে সায়েদুর রহমান খোকন, নাসির উদ্দিন, শবনম আক্তার, শামছুন নাহার স্বপ্না, লিজা রেদোয়ান, সানজিনা জামান কনিকা, উম্মে সাদিয়া, ওসমান চৌধুরী, এমদাদুল্লাহ ও মোহাম্মদ ইদ্রিস উপস্থিত ছিলেন।

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281