place বাংলাদেশ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ 

বাহরাইনে করোনায় এ পর্যন্ত ৭০ বাংলাদেশীর মৃত্যু

প্রবাস বাংলা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ১১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বাহরাইনে এখন পর্যন্ত ৭০ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এদের মধ্যে শুধু গত মে মাসেই মারা গেছেন ৩২ জন বাংলাদেশি। দূতাবাস সূত্রে জানা যায়, সোমবার (৭ জুন) পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৭০ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

দূতাবাস আরও জানায়, বাহরাইনে করোনা আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এ পর্যন্ত মোট ৭০ জন বাংলাদেশি কর্মী করোনায় মারা গেছেন। তাদের মধ্যে, মে মাসে মৃত্যু হয় ৩২ জন বাংলাদেশির।

দূতাবাস এমন পরিস্থিতি বাহরাইন সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি, কোভিড-১৯ পরিস্থিতিতে গৃহীত নির্দেশনাবলি কঠোরভাবে অনুসরণ করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করেছে। একই সঙ্গে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের করোনার টিকা গ্রহণের জন্য রাষ্ট্রদূত জোর তাগিদ দিয়েছেন। যারা এখনো বিভিন্ন কারণে টিকা নেয়নি তারা এই ওয়েবসাইটের মাধ্যমে টিকা না নেওয়ার কারণ বা টিকা নিতে কী সমস্যার সম্মুখীন হচ্ছেন তা দূতাবাসকে অবহিত করতে পারবেন। দূতাবাস তাদের সমস্যা সমাধানে যথাযথ পদক্ষেপ নেবে।

এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে অথবা কোনো লক্ষণ (জ্বর/কাশি/শ্বাসকষ্ট/গলাব্যথা) দেখা দিলে দ্রুত বাহরাইন সরকারের নির্ধারিত ৪৪৪ নম্বরে কল করে মেডিকেল টিমকে জানাতে বলেছে দূতাবাস। অথবা নিকটস্থ যে কোনো স্বাস্থ্যকেন্দ্র (হেলথ সেন্টার) বা প্রাইভেট/সরকারি হাসপাতালের শরণাপন্ন হয়ে বলা হয়েছে।

প্রবাসীদের কেউ যদি ৪৪৪/৯৯৯ নম্বরে কল করে কাঙ্ক্ষিত সেবা না পায়, সেক্ষেত্রে দূতাবাসের নম্বর ১৭২৩৩৯২৫ (অফিস সময়ে) অথবা ৩৩৩৭৫১৫৫ নম্বরে কল করে সহযোগিতা নেওয়ার অনুরোধ করেছে দূতাবাস।

 

তথ্য সংগ্রহ – আলোকিত বাংলাদেশ /জালালাবাদ /৫৭৯৯

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281