place বাংলাদেশ সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

মালয়েশিয়া’য় ঘরে সাদা পতাকা উড়লেই পৌঁছে যাচ্ছে খাদ্য সহায়তা

জালালাবাদ ভিউ ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ১০১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

করোনা মহামারির তাণ্ডব নিয়ন্ত্রণে আনতে অনেকটাই হিমশিম খাচ্ছে পর্যটনের দেশ মালয়েশিয়া। গড়ে প্রতিদিন শনাক্ত প্রায় ১০ হাজার ছুঁই ছুঁই। লকডাউনে অতি জরুরি কোনো কাজ ছাড়া মানুষ ঘরের বাইরে বের হতে পারছেন না। এই পরিস্থিতিতে কারও সাহায্যের প্রয়োজন হলে নিজ বাড়ির বাইরে সাদা পতাকা উড়াচ্ছেন দেশটির মানুষ।

আর এতেই বাড়িতে পৌঁছে যাচ্ছে খাবারসহ নিত্য-প্রয়োজনীয় সামগ্রী।পরিস্থিতি নিয়ন্ত্রণে মালয়েশিয়ায় লকডাউন শুরু হয় গত বছরের ১৮ মার্চ। সময়ের প্রয়োজনে কখনো শর্ত সাপেক্ষে শিথিল আবার কখনো কঠোর করা হলেও পুরোপুরি কখনো উঠিয়ে নেওয়া হয়নি লকডাউন। এখনো দেশটিতে একমাসের অধিক সময় ধরে চলছে কঠোর লকডাউন।

মহামারি ও লকডাউন পরিস্থিতিতে বিপর্যস্ত স্বল্প আয়ের পরিবারগুলোর সাহায্য প্রার্থনার প্রতীক হিসেবে ‘বেনদেরাপুতিহ বা সাদা পতাকা’ প্রদর্শনের একটি ক্যাম্পেইন গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে মালয়েশিয়ার জনগণের মধ্যে জনপ্রিয়তা পায়। এর জবাবে প্রতিবেশি, বিভিন্ন সেক্টরের তারকা ব্যক্তিত্ব এবং বহু প্রতিষ্ঠিত ব্যবসায় প্রতিষ্ঠান খাবার ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে এইসব অভাবী পরিবারের পাশে দাঁড়াতে শুরু করে।

উল্লেখ্য, গত মে মাস থেকে মালয়েশিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পেতে শুরু করে। এরপর সংক্রমণে লাগাম টানতে গত জুন মাসের ১ তারিখ থেকে দেশজুড়ে লকডাউন জারি করা হয়।

জালালাবাদ ভিউ /৪৬৮৮

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281