place বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

সিলেট জেলা সোসাইটির আত্মপ্রকাশ

শহিদুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৩৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

সাবেক সচিব এ এম বদরুদ্দোজাকে সভাপতি ও স্বনামধন্য চিকিৎসক অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলকে সাধারণ সম্পাদক করে সিলেট জেলা সোসাইটি নামক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।

মঙ্গলবার রাজধানীর গ্রীন রোডের অস্থায়ী কার্যালয়ে এক সভায় ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠনের মধ্যে দিয়ে সামাজিক সংগঠনটি সূচনা হয়।

সিলেট জেলার হাজার বছরের লালিত ইতিহাস, ঐতিহ্য ও সম্প্রীতির ধারাবাহিকতা অব্যাহত রাখা এবং জেলার শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ, মেধা বিকাশ এবং তারুণ্যকে প্রগতিশীলতার পথে পরিচালিত করার উদ্দেশ্যে ঢাকায় বসবাসকারী সিলেট জেলার নাগরিকদের সম্পৃক্ত করে সংগঠনের অভিযাত্রা শুরু হয়েছে।

২৩ সদস্যের কার্যকরী কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন সাবেক রাষ্ট্রদূত জিষ্ণু রায় চৌধুরী, জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মিজানুল হক চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ ভীষ্মদেব চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক চৌধুরী। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আছেন সাংবাদিক ও গবেষক অপূর্ব শর্মা, সাবেক ব্যাংকার জেনিফার ইউসুফকে করা হয়েছে কোষাধ্যক্ষ, সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হিসেবে থাকছেন আবৃত্তিশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রূপা চক্রবর্তী, সাবেক এনজিও কর্মকর্তা মৌসুমী দাশ পুরকায়স্থকে করা হয়েছে আন্তর্জাতিক সম্পাদক, সাংগঠনিক সম্পাদক হিসেবে থাকছেন সাংবাদিক আলমগীর হুসাইন খান ইমন, সাংবাদিক একুশ তাপাদারকে করা হয়েছে দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করবেন সাংবাদিক অভি মঈনুদ্দিন। এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে আছেন ইন্জিঃ মো. মহিব উদ্দীন সাবেক কর-কমিশনার রোকেয়া খাতুন রুবী, কুটনৈতিক কর্মকর্তা তানাজ্জিনা কোরেশী, কুটনৈতিক কর্মকর্তা তানজীবা মঈন, অভিনেত্রী শান্তা ইসলাম, নারী উদ্যোক্তা দুরদানা হুসেন, জেষ্ঠ সাংবাদিক ইয়াসির ইয়ামিন, সাবেক ব্যাংকার ফরহাদ আহমদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মো. আলতাফুর রহমান ও সরকারি কর্মকর্তা সুমন ইকবাল।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281