সিলেট জেলা পরিষদ নির্বাচন আগামী ১৭ অক্টোবর। এ নির্বাচনে দলীয়ভাবে চেয়ারম্যান পদে প্রার্থী দিয়েছে ক্ষমতাসীন দল বাংলাদেশ।
জানা যায়- সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ক্রয় করেছেন দলের বিভিন্ন পর্যায়ের ৫ নেতা।
এদিকে, শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় সিলেট জেলা পরিষদে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হয়। এখনও কোন সে সৌভাগ্যবান নেতা সেটি আনুষ্ঠানিকভাবে জানা না গেলেও সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান তাঁর ফেসবুক ওয়ালে লিখেন ‘আলহামদুলিল্লাহ’।
পরবর্তীতে আ.লীগ সূত্রে জানা যায় নাছির উদ্দীন খান নৌকা প্রতীক পেয়েছেন।
অন্যদিকে মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান পদে নৌকা প্রতীক পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসহাহুর রহমান।
অবশ্য এই দুই জেলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সহ ১৩ জন নৌকা প্রতীক চেয়েছিলেন।



