place বাংলাদেশ রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

সারাদেশে শান্তিপূর্ণ ভোট হয়েছে : ইসি

জালালাবাদ ভিউ ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১
  • ১০৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রথম ধাপে আজ দেশের ২০৪টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এই নির্বাচন নিয়ে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, দুই-একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

আজ সোমবার (২১ জুন) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ইউপির পরবর্তী ধাপের নির্বাচনের বিষয়ে কমিশন সভায় আলোচনার মাধ্যমে জানানো হবে বলেও জানান তিনি।

সচিব বলেন, আজ সারাদেশে শান্তিপূর্ণভাবে লক্ষ্মীপুর-২ শূন্য আসন, দুইটি পৌরসভা ও প্রথম পর্যায়ের ২০৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে এখন ভোট গণনার কাজ চলছে।

তিনি বলেন, ইউপি নির্বাচনে কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়েছে। এতে দুই জন নিহত হয়েছেন। ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কেন্দ্রের বাইরে দুই গ্রুপের সংঘর্ষে এক জন নিহত হন।

এছাড়া, বরিশাল জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কমলাপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করাকে কেন্দ্র করে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হন।

এই দুইজন মারা যাওয়া সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, কোনো মৃত্যুই কাম্য নয়। যেহেতু প্রার্থীদের নিজেদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় নিহত হয়েছে তাই প্রার্থীরাই এ বিষয়ে ব্যবস্থা নেবেন।

নির্বাচনে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছিল জানিয়ে ভবিষ্যতে কী কী ব্যবস্থা গ্রহণ করলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটবে না তা পরবর্তীতে পর্যালোচনা করা হবে বলেও জানান ইসি সচিব।

তথ্য সংগ্রহ – আলোকিত বাংলাদেশ 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281