place বাংলাদেশ রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মহান মে দিবস : প্রবাসীদের শ্রম অধিকার নিশ্চিত করতে হবে – হাবিবুল ইসলাম এনাম চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রোটারী ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সট-এর উদ্যোগে সচেতনতামুলক কার্যক্রম অনুষ্ঠিত

শহিদুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ২৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

(১২ই জুন) রোটারী ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সট ও ভাসটেক লিমিটেডের যৌথ উদ্যোগে ভাসটেক লিমিটেডের অফিসে হেপাচাইটিস বি বিষয়ক সচেতনতামুলক কার্যক্রম ও হেপাটাইটিস বি স্ক্রিনিং এবং ভ্যাকসিনেশন এবং পরবর্তীতে রোটারী ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সট-এর উদ্যোগে ইস্কাটনে প্রভাতী উচ্চ বিদ্যানিকেতনে হেপাটাইটিস বি সচেতনতামুলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ভ্যাসটেক লিমিটেডের কার্যালয়ে আলোচনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রতিষ্ঠাতা ডিভিশন প্রধান এবং রোটারী ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সট-এর প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। অধ্যাপক ডা. স্বপ্নীল তার বক্তব্যে হেপাটাইটিস বি প্রতিরোধ এবং চিকিৎসার নানা দিক সম্বন্ধে আলোকপাত করেন। পাশাপাশি তিনি বাংলাদেশে লিভার চিকিৎসায় সাম্প্রতিক গবেষনা এবং অগ্রগতির বিষয়েও অবহিত করেন। অধ্যাপক ডা. স্বপ্নীল জানান যে তার যৌথভাবে উদ্ভাবিত হেপাটাইটিস বি’র নতুন ওষুধ ন্যাসভ্যাক আগামী বছরের প্রথমার্ধে বাংলাদেশের বাজারে চলে আসবে।

প্রভাতী উচ্চ বিদ্যানিকেতনে মূল বক্তা ছিলেন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের সহযোগি অধ্যাপক ডা. আব্দুর রহিম।

দুটি অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮৩-এর ডিস্ট্রিক্ট গভর্নর নমিনি রোটারিয়ান মোহাম্মদ সাহিদুল বারী। তিনি তার বক্তব্যে অধ্যাপক ডা. স্বপ্নীলকে ধন্যবাদ জ্ঞাপন করে উল্লেখ করেন যে হেপাটাইটিস বি যে সারা বিশ্বে এতো ব্যাপক আকার ধারণ করেছে সেটা তিনি অধ্যাপক ডা. স্বপ্নীলের মাধ্যমেই জানতে পেরেছেন। সচেতনতা, স্ক্রিনিং এবং ভ্যাক্সিনেশনের মাধ্যমে পোলিওর মতো হেপাটাইটিস বি-ও নির্মূল করা সম্ভব।

এই বছরের জুলাই মাস থেকেই রোটারী বাংলাদেশের সর্বত্র হেপাটাইটিস বি নির্মূল কার্যক্রম পরিচালনার উদ্যোগ হাতে নিয়েছে। তিনি যুগোপযোগী এই উদ্যোগের জন্য রোটারী ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সটকে অভিনন্দন জানান।

অনুষ্ঠান দুটিতে সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সট-এর প্রেসিডেন্ট রোটারিয়ান পর্না সাহা। অনুষ্ঠান দুটিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাসটেক লিমিটেডের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, এমডি রোটারিয়ান দীব্যেন্দু ভট্টাচার্য, রোটারিয়ান ডা. সুনান বিন ইসলাম, রোটারিয়ান ফয়েজুল বারী প্রমুখ।

আলোচনা সভার পর পরবর্তীতে বাউল সঙ্গীত পরিবেশনা, হেপাটাইটিস বি স্ক্রিনিং ও ভ্যাক্সিনেশন প্রোগ্রামের মাধ্যমে অনুষ্ঠান দুটির সমাপ্তি ঘোষনা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281