২৬ এ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা- মোহাম্মদ আলাউদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন – এ দেশের স্বাধীনতা এসেছে বঙ্গবন্ধুর আদর্শকে কেন্দ্র করে। ৭ ই মার্চের সেই ভাষন বাঙ্গালী জাতিকে একটি লাল সবুজের পতাকা এনে দিয়েছে। যে স্বাধীনতা আমরা পেয়েছি তা যেন পরবর্তী প্রজন্ম পায় সেজন্য স্বাধীনতা রক্ষা করা আমাদের কর্তব্য।
পাশাপাশি তিনি আরও বলেন – মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। সুন্দর হোক আগামীর বাংলাদেশ।



