place বাংলাদেশ বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিকশা (মিশুক) শ্রমিক ইউনিয়ন

প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ শীর্ষক কথিকা

প্রেস বিজ্ঞপ্তি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ শীর্ষক কথিকা
দেওয়ান সালামত রাজা চৌধুরী

 

প্রতি বছর ৩ ডিসেম্বরকে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয়। ১৯৯২ সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে জাতিসংঘের তত্ত্বাবধানে। প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সহমর্মিতা প্রকাশ ও তাদের সকল প্রকার অধিকার আদায়ের লক্ষ্যে গণসচেতনতা বৃদ্ধিকরণে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় আমাদের বাংলাদেশেও যথাযথ মর্যাদায় এ দিবসটি আজ পালন করা হচ্ছে। এ দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচীর মধ্যে রয়েছে আলোচনা সভা, র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানসমূহ।
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার এবং বেসরকারি টেলিভিশন ও বেতারে এ দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানমালা সমূহ প্রচার করে। এছাড়াও স্থানীয় ও জাতীয় পত্র-পত্রিকা সমূহে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ হয়। ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবসের প্রতিপাদ্য বিষয় হলো-
“অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ
বিকাশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ।”
প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের পরিবার, সমাজ, তথা এ রাষ্ট্রেরই অবিচ্ছেদ্য অংশ। তারা অন্য কোনো গ্রহ থেকে উড়ে এসে জুড়ে বসেনি। বরং পৃথিবী নামক গ্রহেরই বাসিন্দা। তাদেরকে অবহেলা বা করুনা করার কোনো সুযোগ নেই। প্রতিবন্ধীদেরকে উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দেশের সম্পদে পরিণত করা সম্ভব। প্রয়োজন শুধু সঠিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন। তাদের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাদেরকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করণে সরকার বেশকিছু বাস্তবমুখী পদক্ষেপসমূহ গ্রহণ ও বাস্তবায়ন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- প্রতিবন্ধী ভাতা, শিক্ষা উপবৃত্তি ও সুদবিহীন ঋণ প্রদান। এছাড়াও প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩, নিউ্েরা ডেভেলপমেন্টাল আইন-২০১৩ এবং প্রতিবন্ধীদের জরীপ সরকারের একটি চলমান কার্যক্রম। যা সরকারের সাহসী পদক্ষেপও বলা যায়। প্রতিবন্ধীদের সমস্যা শুধু সরকারের একার পক্ষে সমাধান করা সম্ভব নয়। প্রয়োজন সকলের আন্তরিক সহযোগিতা। তাদের ভাগ্য পরিবর্তনে দেশের সুশীল সমাজসহ সবাইকে সহযোগিতার হাত বাড়াতে হবে। কাউকে পেছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে। তাহলেই সোনার বাংলা সমৃদ্ধশালী হবে।
“রইবে না কেউ ঘরের কোণে
প্রত্যাশা সবার তরে।”
গণসচেতনতা বৃদ্ধি করাই আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের মূল লক্ষ্য।
লেখক- দেওয়ান সালামত রাজা চৌধুরী, সভাপতি- সুরমা অন্ধকল্যাণ সমিতি সিলেট।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281