place বাংলাদেশ বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার

ভোয়া টিকা নিয়ে তোলপাড়

ওপার বাংলা
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ১৪২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
করোনার ভুয়া টিকা দেওয়ার ঘটনা নিয়ে ভারতের পশ্চিমবঙ্গে তোলপাড় শুরু হয়েছে। ভুয়া টিকাকাণ্ডে তদন্ত চেয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছেন রাজ্যের বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে টিকা নিয়ে রাজনীতির অভিযোগ তুলেছেন তিনি।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে লেখা চিঠিতে শুভেন্দু জানিয়েছেন, ‘ভোটার স্লিপের মতো টিকার কুপন দেওয়া হচ্ছে শাসকদলের তরফে।
শুধু তাই নয়, যেখানে মধ্যপ্রদেশ, গুজরাত, উত্তরপ্রদেশের মতো রাজ্য টিকাকরণে প্রতিদিন রেকর্ড করছে, সেখানে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের অনীহায় এই কর্মসূচি অনেক পিছিয়ে পড়ছে। ’ 

সম্প্রতি কলকাতার কসবায় ভুয়া টিকা শিবিরকাণ্ডে গ্রেফতার হন দেবাঞ্জন দেব, যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। কসবার সেই শিবিরের প্রসঙ্গ তুলে ধরে শুভেন্দু চিঠিতে লিখেছেন, ‘ওই টিকা শিবির থেকে যারা আধার কার্ড দেখিয়ে টিকা নিয়েছেন, তারা কেউই টিকার শংসাপত্র পাননি। শুধু কসবা-ই নয়, এ ধরনের শিবির চালানো হয়েছিল আমহার্স্ট স্ট্রিট, সোনারপুরেও। যেখানে কয়েকশো মানুষকে টিকা দেওয়া হয়েছে। আর এসবই হয়েছে স্থানীয় প্রশাসন এবং পুলিশের নজরদারিতে। ’

এদিকে কসবার ভুয়া টিকাকাণ্ডে তৃণমূলের নেতারা জড়িত বলে অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার শিলিগুড়িতে তিনি বলেন, ‘এখন পিঠ বাঁচাতেই দেবাঞ্জন দেবকে চিনতে পারছেন না কেউ।

টিকাকাণ্ডে ধৃত দেবাঞ্জনের সঙ্গে তৃণমূলের অনেক নেতার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল অভিযোগ করে দিলীপ বলেন, ‘এমন ঘটনা আরও বড় আকারে চলছে রাজ্যজুড়ে। এখনও তাদের কেউ ধরা পড়েনি। শিলিগুড়িতে পুরনিগম টাকা নিচ্ছে বলে শুনেছি। ৩৫০ টাকা করে ভ্যাকসিন বিক্রি করা হচ্ছে। কলকাতায় টিকাকাণ্ডে ধৃতকে সরকার নিরাপত্তা দিয়েছে।

সকলে চিনতেন। ফটোও আছে। ধরা পড়ে গেলে একটা তদন্ত কনিশন গড়ে দায় সারা হচ্ছে। নেতারা বলছেন, চিনি না। কিন্তু ছবিতে দেখা যাচ্ছে নেতারা ওর (দেবাঞ্জন) থেকেই ফুল নিচ্ছেন। রাজ্য সিবিআই তদন্ত চাইছে না। কারণ তারা জড়িত। ’ 

অপরদিকে কসবার শিবির থেকে করোনার ভুয়া টিকা নিয়ে টিকাপ্রাপ্তদের শরীরে কী প্রভাব পড়েছে, তা খতিয়ে দেখতে ৪ সদস্যের একটি কমিটি তৈরি করেছে রাজ্য সরকার। কমিটির সদস্যরা টিকাপ্রাপ্তদের শরীরে কী প্রভাব পড়েছে, তা খতিয়ে দেখবেন। পাশাপাশি, এই ধরনের পরিস্থিতি ভবিষ্যতে যাতে না তৈরি হয়, তার জন্য কী কী নিয়ম মেনে চলা দরকার তারও একটি বিধি তৈরি করবেন। এই দলে রয়েছে চিকিৎসক শান্তনু ত্রিপাঠী, জ্যোতির্ময় পাল, সৌমিত্র ঘোষ ও জেকে ঢালি। রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের পক্ষ থেকে দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে, কমিটি যত দ্রুত সম্ভব তার রিপোর্ট জমা দেবে। পাশাপাশি, টিকাপ্রাপ্তদের শারীরিক অবস্থা পরীক্ষার ব্যবস্থাও করবে রাজ্য সরকার।

জালালাবাদ /৫৭৮৯

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281