place বাংলাদেশ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
❰ ফেঞ্চুগঞ্জে ভরাট হওয়া খাল খনন সহ দখলমুক্ত করার দাবি এলাকাবাসীর ❰ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত ❰ সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক নিয়োগ ❰ দশ দিনেও খোঁজ নেই হবিগঞ্জের নিখোঁজ মাদ্রাসা ছাত্রীর ❰ নারী ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন তামিম ❰ জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী ❰ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড দাবি ❰ জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আটক ❰ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: সালাউদ্দিন ❰ জনপ্রতিনিধি হয়ে জীবনের শেষ সময়টুকু মানুষের সেবায় কাটাতে চান মাওলানা শেখ সাইফুল আলম সিদ্দিকী ❰ ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মুসলিমাবাদ ইসলামিয়া হাফিজিয়া আলিম মাদরাসার  র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  ❰ বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্টের কমিটি গঠন ❰ সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী ❰ মোয়াজ্জেম হোসেন সাহেদ-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি ও অপপ্রচার, কড়া প্রতিবাদে বিএনপি নেতারা ❰ হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ

বিএনপি-জামায়াতে ভাগ হলো প্রশাসন ক্যাডারদের সংগঠন

নিজেস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৫৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএএসএ) নতুন কমিটি গঠন নিয়ে দুই গ্রুপে বিভক্ত হয়েছে। এ নিয়ে গতকাল সোমবার পাল্টাপাল্টি সংবাদ বিজ্ঞপ্তিও দিয়েছে সংগঠনের বর্তমান সভাপতি নজরুল ইসলাম এবং নতুন কমিটির সভাপতি কানিজ মওলা ও মহাসচিব বাবুল মিঞা। নতুন কমিটির সংবাদ বিজ্ঞপ্তিটি সংগঠনের প্যাডে দেওয়া হয়নি। শুধু হাতে লেখা সাদা কাগজে নতুন সভাপতি, মহাসচিবসহ চারজন স্বাক্ষর করেন।

নতুন কমিটি গঠনের বিষয়টি সত্য নয় বলে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন সংগঠনের বর্তমান সভাপতি। তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব। নজরুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা গত রোববার অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ সভায় অ্যাসোসিয়েশনের সদস্যদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয়। নতুন কমিটি গঠন-সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
তবে নতুন কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএএসএর জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ মেয়াদে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অবশিষ্ট সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২০ জানুয়ারি দেশের আট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর দুদিন পর বদলির আদেশটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়। বদলি বাতিলের ঘটনায় বিএএসএ সভাপতি জড়িত– এমন সন্দেহে সংগঠনটিতে বিভক্তি দেখা গেছে।

নতুন কমিটির সভাপতি মনোনীত হয়েছেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা। মহাসচিব হয়েছেন পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব বাবুল মিঞা। সহসভাপতি হয়েছেন খাদ্য সচিব ফিরোজ সরকার এবং ঢাকার বিভাগীয় কমিশনার ও সাবেক সাধারণ সম্পাদক শরফ উদ্দিন আহমদ চৌধুরী। বর্তমান ও নতুন কমিটির সভাপতি, মহাসচিবের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তারা রিসিভ করেননি।

জানা যায়, বদলি আদেশ হওয়া ইউএনওদের মধ্যে ছিলেন কলমাকান্দার মাসুদুর রহমান। কলমাকান্দার লেংগুড়া বাজারে সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমানের ভাই পারভেজসহ কয়েকজন মিলে সরকারি জায়গা দখল করে ঘর তুলছিলেন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ইউপি চেয়ারম্যান গিয়ে ইউএনওকে শাসিয়ে বলেন, ‘এখানে কার অনুমতিতে এসেছেন। আমি এই ইউনিয়নের চেয়ারম্যান, আমার ইউনিয়নে মোবাইলকোর্ট করতে হলে আমাকে বলতে হবে।’ এ ঘটনায় পরদিন চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর এক দিন পর গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে কলমাকান্দার ইউএনওকে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ইউএনও হিসেবে বদলি করে। এভাবে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে আট ইউএনওকে বদলি করা হয়। এই বদলি নিয়ে বিএনপি-জামায়াতের শীর্ষ নেতারাও জড়িয়ে পড়েন। ফলে বিএনপি-জামায়াতপন্থি কর্মকর্তারা দুই ভাগে বিভক্ত হয়েছেন।

 

রেফারেন্স – দৈনিক সমকাল

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-faeff433b023e5b44432